বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রিশালে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  ত্রিশাল হেল্পলাইনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৮ম বর্ষে পদার্পণ উদযাপন ত্রিশালে ৪ কর্মকর্তা বিদায় সংবর্ধনা প্রদান বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী আমাদের জন্য শুধুই আনন্দের দিন নয়-মামুন সরকার শিশু আছিয়া হত্যা ধর্ষণ মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল ‘ফ্যাসিবাদের দোসররা চরিত্র পরিবর্তন না করলে চাকরি করার দরকার নেই’ ত্রিশালে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ত্রিশালে ট্রাক সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত আহত ৪ ত্রিশালে ভাঙা ঘরে বৃদ্ধা সমেলা, শেষ বয়সে চান একটু আশ্রয় মুক্তির পরই দর্শকদের প্রশংসায় ‘তুমি তো চলেই যাবে

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় ত্রিশাল উপজেলা থেকে উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান

রফিকুল ইসলাম শামীম
  • আপডেটের সময়: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৪০ সময় দেখুন

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় ত্রিশাল উপজেলা থেকে উত্তীর্ণ সুপারিশপ্রাপ্তদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান ১৮ জুলাই শনিবার ত্রিশাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়|
ত্রিশাল প্রেসক্লাবের আয়োজনে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন|তিনি বলেন, দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আগামীর বাংলাদেশ গড়ে তুলতে নবীন বিসিএস ক্যাডারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কর্মস্থলের পাশাপাশি নিজ নিজ এলাকার উন্নয়নেও তাদের অবদান রাখতে হবে।

ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিবের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী, অধ্যাপক ডাঃ মতিউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান| সংবর্ধনা প্রদান অনুষ্ঠান সঞ্চালনা করেন ত্রিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমান| সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে ত্রিশাল উপজেলা হতে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় উত্তীর্ন সুপারিশপ্রাপ্ত প্রশাসন, স্বাস্থ্য ও শিক্ষা ক্যাডারের ২২ জন কে সম্মাননা মেডেল, মানপত্র ও উপহার সামগ্রী প্রদান করা হয়| এসময় বিসিএসে উত্তীর্নরা তাদের যার যার অনুভূতি ব্যাক্ত করেন|

 

অনুষ্ঠানে ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোখলেছুর রহমান সবুজ, নজরুল ইসলাম, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম শামীম, গোলাম মোস্তফা সরকার, এটিএম মনিরুজ্জামান, এসএম হুমায়ুন কবীর, সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ সেলিম, এইচ এম জোবায়ের হোসেন, মতিউর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, ফয়জুর রহমানসহ প্রেসক্লাবের সদস্যগন উপস্থিত ছিলেন|


বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় উত্তীন (সুপারিশপ্রাপ্ত) ত্রিশাল উপজেলার আবু বকর সিদ্দিক, ব্যাচ ৪৫ , এমদাদুল্লাহ তাফহীম ব্যাচ ৪৫ স্বাস্থ্য, ফারাহ তাবাসসুম ব্যাচ ৪৫ স্বাস্থ্য, মোঃ আবু রায়হান ব্যাচ ৪৫ শিক্ষা, আবিদ আল আজিজ ব্যাচ ৪৫ প্রশাসন, রিপন মিয়া ব্যাচ ৪৫ স্বাস্থ্য, ফারহানা জান্নাত ব্যাচ ৪৬ স্বাস্থ্য, মারজান চৌধুরী ব্যাচ ৪৬ গণপূতর্, মোস্তাফিজুর রহমান মোরাদ ব্যাচ ৪৬ ¯স্বাস্থ্য, মোসাঃ জাকিয়া সুলতানা ব্যাচ ৪৬ স্বাস্থ্য, তানভীর হাসান খান অনিক ব্যাচ ৪৬ স্বাস্থ্য, হাসানুল কবির শিমুল ব্যাচ ৪৭ প্রশাসন, তানিয়া খাতুন ব্যাচ ৪৭ সমবায়, তানজুবা হক ব্যাচ-৪৭-ট্যাক্সেশন, আবু নাঈম মোহাম্মদ আবদুল্লাহ ব্যাচ ৪৭ খাদ্য পরিদর্শক, হাসিবুল হাসান দুর্জয় ব্যাচ ৪৬ তথ্য, ইফফাত রিজোয়ান ব্যাচ ৪৬ আনসার, ফয়সাল আহম্মদ ব্যাচ ৪৬ পুলিশ, নাজমুল হক রিয়েল ব্যাচ ৪৬ প্রশাসন, অর্পণ দে ব্যাচ ৪৬ প্রশাসন, মোঃ জিয়াউল হক ফয়সাল ব্যাচ ৪৬ প্রশাসন, নূরে আলম সাদিক ব্যাচ ৪৯ শিক্ষা|

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD