শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত ১, ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে নারী কর্মীদের সুরক্ষায় সেফ হোম, আইনি সহায়তায় ২২ ল’ ফার্ম দেশে খাদ্যশস্যের ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী দেশে বিনিয়োগে প্রবাসী বাংলাদেশিদের আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে গুজব রটানো হচ্ছে, সবাইকে সতর্ক থাকতে হবে : প্রধানমন্ত্রী দীর্ঘ দিন পর দেশে ফিরলেন মির্জা আব্বাস যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে ময়মনসিংহে নিহত ৩, আহত ১০ কওমি মাদরাসার জন্য ৬টি শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর তারেক রহমান আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানে দুদক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্প্রসারণে উচ্চপর্যায়ের বৈঠক

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১২৭ সময় দেখুন

সারাদেশে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে উচ্চপর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি পর্যায়ক্রমে দেশের সব এলাকায় এ কর্মসূচি সম্প্রসারণের রূপরেখা ও বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে ধাপে ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম সম্প্রসারণে বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, প্রকৃত উপকারভোগীদের কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা স্বচ্ছ, নির্ভুল ও কার্যকরভাবে পৌঁছে দিতে একটি নির্ভরযোগ্য ও সমন্বিত তথ্যভান্ডার গড়ে তোলা প্রয়োজন। এ লক্ষ্যে তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশনা দেন তিনি।

বৈঠকে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ. বি. এম. আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD