শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার হাতে স্থাপিত ভিত্তিপ্রস্তর এখন বিশ্ববিদ্যালয়ের সীমানার বাইরে নজরুল বিশ্ববিদ্যালয়ে Ethics, Discipline & Good Governance: Strengthening Institutional Excellence Through The HEAT Project শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত নতুন প্রযুক্তির যুগে তরুণরাই পরিবর্তনের মূল শক্তি: জহির উদ্দিন স্বপন ইতিহাস থেকে একাত্তর মুছে ফেলার চেষ্টা চলছে: রিজভী বিয়ে করে আর্জেন্টিনার ‘জামাই’ হলেন রোনালদো সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তঃ অনুষদ ফুটবল প্রতিযোগিতা-২০২৬ চ্যাম্পিয়ন কলা অনুষদ ত্রিশালে মাদক সেবনের দায়ে তিনজনকে কারাদন্ড প্রদান DC’s Award for Cleanliness’ পেল ত্রিশালের নজরুল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকৃবির চার হলে সংঘর্ষ: ৪২ শিক্ষার্থীকে শোকজ

ভেঙে পড়ো না, নিরাশ হয়ো না—আল্লাহর সাহায্য অতি নিকটে

ইসলামিক ডেস্ক |
  • আপডেটের সময়: সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৯৯ সময় দেখুন

 

পৃথিবীর জীবন পরীক্ষার। সুখ-দুঃখ, স্বাচ্ছন্দ্য-সংকট, সফলতা-ব্যর্থতা—সবকিছুই মহান আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য পরীক্ষা। তাই কঠিন সময়েও একজন মুমিনের জন্য নিরাশ হওয়ার সুযোগ নেই। বরং ধৈর্য ও আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখার শিক্ষা দিয়েছে পবিত্র কোরআন।

মহান আল্লাহ সূরা আল-বাকারার ২১৪ নম্বর আয়াতে ইরশাদ করেন “জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতি নিকটে।” (সূরা আল-বাকারা : ২১৪)

এই আয়াতে আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিয়েছেন, নবী-রাসুল ও তাঁদের অনুসারীরাও কঠিন পরীক্ষা, ভয়, ক্ষুধা ও নির্যাতনের মুখোমুখি হয়েছেন। একপর্যায়ে তারাও আল্লাহর সাহায্যের অপেক্ষায় ছিলেন। তখন আল্লাহ ঘোষণা করেন, “নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতি নিকটে। ইসলামি স্কলারদের মতে, এ আয়াত প্রতিটি মুমিনের জন্য আশার বার্তা। জীবনে যত বড় বিপদই আসুক না কেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। কারণ ধৈর্যশীল ও আল্লাহর ওপর ভরসাকারীদের জন্য তাঁর সাহায্য অবশ্যম্ভাবী।

তাই জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে একজন মুমিনের হৃদয়ে প্রতিধ্বনিত হওয়া উচিত—ভেঙে পড়ো না, নিরাশ হয়ো না; আল্লাহর সাহায্য অতি নিকটে। এই বিশ্বাসই মানুষকে হতাশা থেকে আশার আলোয় ফিরিয়ে আনে এবং আল্লাহর সন্তুষ্টির পথে দৃঢ় রাখে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD