শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত ১, ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে নারী কর্মীদের সুরক্ষায় সেফ হোম, আইনি সহায়তায় ২২ ল’ ফার্ম দেশে খাদ্যশস্যের ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী দেশে বিনিয়োগে প্রবাসী বাংলাদেশিদের আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে গুজব রটানো হচ্ছে, সবাইকে সতর্ক থাকতে হবে : প্রধানমন্ত্রী দীর্ঘ দিন পর দেশে ফিরলেন মির্জা আব্বাস যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে ময়মনসিংহে নিহত ৩, আহত ১০ কওমি মাদরাসার জন্য ৬টি শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর তারেক রহমান আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানে দুদক

পুলিশে বড় রদবদল, ডিআইজি-এসপিসহ ১৪ কর্মকর্তার বদলি-পদায়ন

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১০৭ সময় দেখুন

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার ২১ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা তিনটি পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে। প্রজ্ঞাপন অনুযায়ী, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে সিআইডির ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান।

এছাড়া সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এবং পুলিশ অধিদপ্তরের ডিআইজি সারোয়ার মোর্শেদ শামীমকে এসএমপির নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

র‌্যাব, পুলিশ সদর দপ্তর, সিআইডি, এন্টি টেররিজম ইউনিট, শিল্পাঞ্চল পুলিশ, পাবনা জেলা পুলিশসহ বিভিন্ন ইউনিটেও একাধিক গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত ডিআইজি ও এসপি পদমর্যাদার আরও কয়েকজন কর্মকর্তাকে বিভিন্ন রেঞ্জ ও ইউনিটে সংযুক্ত ও পদায়ন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌহিদ আহমেদের স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD