মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ মেডিকেলে আগুন, বের হতে গিয়ে হুড়োহুড়িতে নিহত ৬ ত্রিশালে ভিলেজ মিল্ক কালেকশন সেন্টার স্থাপনের নামে দুই কোটি ৬১ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ নজরুল সঙ্গীতে বিশেষ অবদান রাখায় শবনম মুশতারীকে নজরুল পদক প্রদান করলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বালুবাহী ড্রামট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নজরুল সঙ্গীতে বিশেষ অবদান রাখায় শবনম মুশতারীকে নজরুল পদক প্রদান করলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরকারি আশেক মাহমুদ কলেজের হল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ধর্ষণের পর বসতঘরে মাটিচাপা দেয়া হয় শিশু মরিয়মকে, অভিযুক্ত গ্রেপ্তার ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, আসিফের বিরুদ্ধে তদন্তে দুদক ‎ত্রিশালে ইসলামী আন্দোলনের সম্মেলনে নতুন নেতৃত্বে জাহাঙ্গীর ও মাহফুজ বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন

 ত্রিশাল হেল্পলাইনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৮ম বর্ষে পদার্পণ উদযাপন

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭১ সময় দেখুন

মানবতার সেবায় নিবেদিত স্বেচ্ছাসেবী সংগঠন ত্রিশাল হেল্পলাইন-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ত্রিশাল হেল্পলাইনের প্রতিষ্ঠার ইতিহাস, বিগত সাত বছরের বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম, অর্জন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

দীর্ঘ সাত বছরের পথচলায় ত্রিশাল হেল্পলাইন মানুষের পাশে দাঁড়ানো, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা এবং সামাজিক সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবকদের সম্মিলিত প্রচেষ্টায় ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিশাল হেল্পলাইনের সভাপতি মোঃ খাইরুল ইসলাম এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম জামান আশিক।

আলোচনা সভায় বক্তারা ত্রিশাল হেল্পলাইনের বিগত দিনের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে বলেন, মানুষের কল্যাণে স্বেচ্ছাসেবার কোনো বিকল্প নেই। মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও স্বেচ্ছাসেবার চেতনাকে ধারণ করে আগামীতেও মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

আলোচনা সভা শেষে ত্রিশাল হেল্পলাইনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে আনন্দঘন পরিবেশে কেক কাটা হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা একে অপরকে শুভেচ্ছা জানান এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘ পথচলার জন্য শুভকামনা প্রকাশ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD