বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রিশালে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  ত্রিশাল হেল্পলাইনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৮ম বর্ষে পদার্পণ উদযাপন ত্রিশালে ৪ কর্মকর্তা বিদায় সংবর্ধনা প্রদান বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী আমাদের জন্য শুধুই আনন্দের দিন নয়-মামুন সরকার শিশু আছিয়া হত্যা ধর্ষণ মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল ‘ফ্যাসিবাদের দোসররা চরিত্র পরিবর্তন না করলে চাকরি করার দরকার নেই’ ত্রিশালে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ত্রিশালে ট্রাক সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত আহত ৪ ত্রিশালে ভাঙা ঘরে বৃদ্ধা সমেলা, শেষ বয়সে চান একটু আশ্রয় মুক্তির পরই দর্শকদের প্রশংসায় ‘তুমি তো চলেই যাবে

ত্রিশালে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

রফিকুল ইসলাম শামীম
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ সময় দেখুন

ময়মনসিংহের ত্রিশালে বনার্ঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাববাদীদল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় । ১লা সেপ্টেম্বর বিকেলে বিএনপির রামপুরস্থ দলীয় কার্যালয় হতে বৃষ্টিকে উপেক্ষা করে রংবেরংগের বাহারী কালারের গেঞ্জি ,কেপ এবং প্লেকার্ডে সজ্জিত হাজার হাজার নেতা কর্মীদের নিয়ে ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ত্রিশালের মাটিও মানুষের জননন্দিত জন নেতা ডাঃ মাহবুবুর রহমান লিটন এর নেতৃত্বে এক আনন্দ শোভা যাত্রা অনুষ্ঠিত হয়।
আনন্দ শোভা যাত্রাটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিন করে ত্রিশাল সিএন্ডবি মাঠে গিয়ে শেষ হয়।


শোভাযাত্রা শেষে সন্ধ্যায় ত্রিশাল উপজেলা বিএনপি, পৌর বিএনপিও তার অঙ্গ সংগঠন আয়োজিত আলোচনা সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ত্রিশাল থেকে নির্বাচিত সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডাঃ লিটন বলেছেন দেশে একটা শান্তিপূর্ন নির্বাচনের মাধ্যমে আমি ত্রিশালের সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। নির্বাচিত হওয়ার পর সরকারের এই ৬ মাসে ত্রিশালে রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ অবকাঠামোর কেমন উন্নয়ন করেছি তা আপনারাও ভালো জানেন। একজন সংসদ সদস্য আন্তরিক ভাবে চাইলে কতোটুকু উন্নয়ন করতে পারে ইনশাআল্লা আমি আগামী ৫ বছর ত্রিশালের উন্নয়নে কাজ করে তা দেখাবো।ত্রিশালকে নজরুল সিটি ঘোষনা করা হয়েছে । অনেকেই বলে এতে নাকি শুধু পৌরসভার ই উন্নয়ন সাদিত হবে। আমি আপনাদেও অবগতির জন্য বলছি আপনাদেও ধারনা ঠিক না । নজরুল সিটির উন্নয়ন শুধু পৌরসভার মধ্যেই হবে না নজরুল সিটির উন্নয়ন পৌরসভা সহ উপজেলার ১২ ইউনিয়নেই সাধিত হবে।


ত্রিশাল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আতাউর রহমান শামীমের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথিদের বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনজুরুল ওয়াহেদ নিক্সন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনিসুজ্জামান মৃধা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউল হক জামিল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মতিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল আউয়াল ফরাজী , পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিলন, যুবদল নেতা মাজহারুল ইসলাম জুয়েল, যুবদল নেতা ফারুক আহমেদ, উপজেলা ছাত্রদলের সভাপতি এয়াসিন আরাফাত, কবি নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব মামুন সরকারসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ফাল্গুন টিভি ২৪

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD