মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ মেডিকেলে আগুন, বের হতে গিয়ে হুড়োহুড়িতে নিহত ৬ ত্রিশালে ভিলেজ মিল্ক কালেকশন সেন্টার স্থাপনের নামে দুই কোটি ৬১ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ নজরুল সঙ্গীতে বিশেষ অবদান রাখায় শবনম মুশতারীকে নজরুল পদক প্রদান করলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বালুবাহী ড্রামট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নজরুল সঙ্গীতে বিশেষ অবদান রাখায় শবনম মুশতারীকে নজরুল পদক প্রদান করলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরকারি আশেক মাহমুদ কলেজের হল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ধর্ষণের পর বসতঘরে মাটিচাপা দেয়া হয় শিশু মরিয়মকে, অভিযুক্ত গ্রেপ্তার ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, আসিফের বিরুদ্ধে তদন্তে দুদক ‎ত্রিশালে ইসলামী আন্দোলনের সম্মেলনে নতুন নেতৃত্বে জাহাঙ্গীর ও মাহফুজ বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন

আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানে দুদক

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ সময় দেখুন

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বর্তমান সচিব মো. মাহবুব-উল-আলমসহ চারজনের বিরুদ্ধে বদলি বাণিজ্য, নিয়োগ, পদোন্নতি ও পদায়নের মাধ্যমে অবৈধ আয়ের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব অভিযোগের অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি।

বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

দুদকের মুখপাত্র আকতারুল ইসলাম জানান, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে বদলি বাণিজ্য, নিয়োগ, পদোন্নতি এবং পছন্দের ব্যক্তিদের পছন্দের স্থানে পদায়নের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুদক সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের সময়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পায় সংস্থাটি। ওই সময়ে মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

অভিযোগে আরও বলা হয়েছে, মন্ত্রণালয়ের বর্তমান সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন এবং যুব-১ শাখার উপসচিব মো. মাসুম আহমেদের সঙ্গে যোগসাজশে এসব অনিয়ম করা হয়েছে।

অভিযোগ অনুসন্ধানে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে দুদক। অনুসন্ধান দলের প্রধান করা হয়েছে দুদকের উপপরিচালক জাহিদ কালামকে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD