ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন বলেছেন- আগামীর বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্মকে মেধা ও যোগ্যতা দিয়ে নিজেকে গড়ে তুলতে হবে। পতিত ফ্যাসিস্ট দেশের আসার জন্য উঁকিঝুঁকি দিলেও কখনো দেশে ফিরবে না। দেশে থাকা তাদের দোসরদের চাঙ্গা রাখতে বলছে অমুকদিন-তমুকদিন আসছি তিনি আর ফিরবেন না।
ডাঃ মাহবুবুর রহমান লিটন আরো বলেন-শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক। পলাতক ফ্যাসিস্ট সরকার তাকে ইতিহাস থেকে জোর করে মুছে দিতে চেয়েছিল ইতিহাস কখনো মুছে ফেলা যায় না।

এবারের এসএসসির রেজাল্ট এমন কেনো হয়েছে আমি অনেক কষ্ট করে জানার চেষ্টা করেছি। অনেক শিক্ষকের সাথে কথা বলেছি জানার জন্যে তার পর যা জানতে পেরেছি। আপনাদেও বলি ১৭ বছর এই দেশটাকে ধংশ করার চেষ্টা করা হয়েছে। বিগত দিনে শিক্ষকদেও বোর্ডে ডেকে নিয়ে বিগত ফ্যাসিস সরকার শিক্ষা ব্যবস্থায় ছাত্রদেরকে মেধা শূন্য করা ও এদেশকে পঙ্গু করার যে ষড়যন্ত্র করেছে এই মেধা শূন্য করার ষড়যন্ত্রের রেজাল্ট টা হলো তোমাদের আজকের রেজাল্ট এর দূরাবস্থা। সে সময় শিক্ষকদের ডেকে নিয়ে বলা হয়েছে প্রয়োজনে খাতায় আবার লেখে হলেও পাসের হাড় বাড়াতে হবে। কাউকেই ফেল করানো যাবেনা বেশী বেশী জিপিএ ৫ রেজাল্ট যেনো হয় তার নির্দেশনা ও দেয়া হয়েছে। ডাঃ লিটন ময়মনসিংহের ত্রিশালে সম্মাননা স্বারক ক্রেস্ট, সার্টিফিকেট প্রদানের মধ্য দিয়ে এস এস সি ও সমমানের জিপিএ ৫ পাওয়া কৃর্তী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে ছাত্রদল।
৫ সেপ্টেম্বর শনিবার সকাল ১১ টায় স্থানীয় ত্রিশাল কনভেনশন সেন্টারে ত্রিশাল উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে ত্রিশাল উপজেলার এসএসসি ও সমমানের জিপিএ ৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে ডাঃ মাহবুবুর রহমান লিটন এসব কথা বলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ত্রিশাল উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভুইয়া। সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন ত্রিশাল উপজেলা ছাত্রদলের সভাপতি এয়াছির আরাফাত। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিন জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজ, সাধারন সম্পাদক রাকিব হোসেন, ত্রিশাল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউল হাসান জামিল, যুগ্ম আহবায়ক আনিছুজ্জামান মৃর্ধা, যুগ্ম আহবায়ক আব্দুল আউয়াল ফরাজী, যুগ্ম আহবায়ক আব্দুল মতিন, পৌর বিএনপির সাধারন সম্পাদক মোশাররফ হোসেন মিলন, ত্রিশাল নজরুল ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর এবিএম মোশাররফ হোসেন, ত্রিশাল মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম এ বাশার, ত্রিশাল নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ। এসময় প্রধান অতিথি সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন জিপিএ ৫ পাওয়া ১৮০ জন কৃর্তী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট প্রদান করেন। এই মহতী উদ্যোগ গ্রহন করায় শিক্ষার্থী ও অভিভাবকগন ত্রিশাল উপজেলা ও পৌরসভা শাখা ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।