রাজনীতি
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথ মর্যাদায় পালনে ত্রিশালে বিএনপির সমাবেশ
ময়মনসিংহের ত্রিশালে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে বিএনপির এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহের ত্রিশালে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে বিএনপির এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। ৮ নভেম্বর রোববার বিকেলে ত্রিশাল উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সরকারি নজরুল কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ত্রিশাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক৷ মোশারফ হোসেনের নেতৃত্বে পৌর বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কর্মী সমর্থক এবং ত্রিশাল উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভুইয়ার নেতৃত্বে উপজেলার ১২ ইউনিয়ন হতে আসা বিএনপির ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও দলীয় কর্মী সমর্থক সমাবেশে যোগ দেন। সমাবেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এসময় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে একপর্যায়ে সরকারী নজরুল ডিগ্রী কলেজ মাঠটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য ও ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ডাঃ মাহবুবর রহমান লিটন। সমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক, ত্রিশাল উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভূঁইয়া। ত্রিশালে উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ মনজুরুল ওয়াহিদ নিক্সন ও যুগ্ম আহবায়ক আনিছুজ্জামান মৃর্ধার সঞ্চালনায়- সমাবেশে উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল আউয়াল ফরাজী, যুগ্ন আহবায়ক জিয়াউল হক জামিল, যুগ্ন আহবায়ক আব্দুল মতিন, ত্রিশাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিলন। আরো বক্তব্য রাখেন বালিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, ধানীখোলা ইউনিয়ন বিএনপির ফখরুল ইসলাম , মঠবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল , ময়মনসিংহ দক্ষিন জেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক মাজহারুল আলম জুয়েল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা ফারুক আহমেদ, শ্রমিক দলের সভাপতি ফিরোজ নুন, কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি ইয়াসির আরাফাত, পৌর ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, পৌর মৎস্যজীবি দলের সভাপতি খালেকুজ্জামান সবুজসহ উপজেলার ১২ ইউনিয়ন ও পৌরসভার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন ।
বিজ্ঞাপন
Leaderboard: 728 × 90 px
এখানে আপনার বিজ্ঞাপন দিন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।