ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ১০ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের চতুর্থ তলায় সংগীত বিভাগের সন্ধ্যামালতী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। প্রবন্ধ উপস্থাপন করবেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লার অধ্যাপক ড. আলী হোসেন চৌধুরী। এ ছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী এবং শুভেচ্ছা বক্তব্য করবেন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)। অনুষ্ঠানটির সঞ্চালনা করবেন ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজের অতিরিক্ত পরিচালক রাশেদুল আনাম।