বিনোদন
ভাই হারালেন মনোয়ার হোসেন ডিপজল
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মেজো ভাই আনোয়ার হোসেন আফজালকে হারিয়েছেন এই অভিনেতা। বুধবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ভাইয়ের মৃত্যুর খবর জানান তিনি।
ঢাকাই সিনেমার অভিনেতা, পরিচালক ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল মারা গেছেন। ভাইয়ের মৃত্যুর খবরটি জানিয়েছেন অভিনেতা নিজেই।
আজ বুধবার (১১ নভেম্বর) এক ফেসবুক পোস্টে ডিপজল লিখেছেন, ‘আমার অত্যন্ত আদরের মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল আর আমাদের মাঝে নেই। তার এই অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। ভাই, তোমার এই চলে যাওয়া কখনো পূরণ হওয়ার নয়। তোমার স্মৃতি ও ভালোবাসা হৃদয়ে চিরকাল অমলিন হয়ে থাকবে।’
এ সময় সবার কাছে মেজো ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করে তিনি আরও লিখেছেন, ‘মহান আল্লাহ যেন তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।’
এর আগে, গত ৯ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইয়ের অসুস্থতার কথা জানিয়েছিলেন ডিপজল। একটি ছবি প্রকাশ করে তিনি লিখেছিলেন, তার মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল অত্যন্ত অসুস্থ। তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীসহ সবার কাছে দোয়া চেয়েছিলেন এই ডিপজল।
বিজ্ঞাপন
Leaderboard: 728 × 90 px
এখানে আপনার বিজ্ঞাপন দিন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।