প্রযুক্তি
নজরুল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল জ্ঞান বৃদ্ধির মাধ্যমে শিক্ষকদের ক্ষমতায়ন ’শীর্ষক কর্মশালা
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাগণের অংশগ্রহণে ডিজিটাল জ্ঞান বৃদ্ধির মাধ্যমে শিক্ষকদের ক্ষমতায়ন’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১২ নভেম্বর বৃহস্পতিবার সকালে পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে কর্মশালাটি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাগণের অংশগ্রহণে ডিজিটাল জ্ঞান বৃদ্ধির মাধ্যমে শিক্ষকদের ক্ষমতায়ন’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১২ নভেম্বর বৃহস্পতিবার সকালে পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে কর্মশালাটি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘কর্মশালার বিষয়টি সময়োপযোগী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্যপ্রযুক্তির যথাযথ ব্যবহার আমাদের শিখতে হবে। যোগ্যতা অর্জনের জন্যও যোগ্যতা লাগে। উপযুক্ত সময়ে উপযুক্তভাবে তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। আগে আমরা যে কাজ ১০দিনে করতে পারতাম তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে তা এখন ১০মিনিটে করতে পারছি। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে নতুন প্রযুক্তিকে আমাদের স্বাগত জানাতেই হবে।’
উপাচার্য আরও বলেন, ‘বিডিরেনের সাথে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত ঘনিষ্ঠতা রয়েছে এবং তারা আমাদের বিশ্ববিদ্যালয়ে একাডেমিক, গবেষণা, নেওয়ার্কিং ও ভার্চুয়াল ক্লাসরুমসহ নানা সহযোগিতা করে যাচ্ছে। এই কর্মশালার মাধ্যমে তাদের সাথে গভীর সম্পর্ক আরও গভীরতর হবে এবং তাদের এই সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি।’
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মাদ ইমদাদুল হুদা, বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. এ এইচ এম কামাল এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসান। কর্মশালায় সভাপতিত্ব করেন হিট প্রজেক্টের পরিচালক প্রফেসর ড. মো. রাকিবুল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিডিরেনের সিস্টেম ও সার্ভিসের জেনারেল ম্যানেজার কেএইচ রাশেদুল আরেফিন। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন হিট প্রজেক্টের টেকনিক্যাল স্পেশালিস্ট প্রফেসর ড. মোহাম্মদ শফিউল আলম খান এবং বিডিরেনের মো. আরিফুল ইসলাম আরমান, আহমেদ আল হোসেন ও আবু নাসের মো. নাফিউ।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল আয়োজিত দিনব্যাপী কর্মশালায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ‘উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্প’ হিট- এর অর্থায়নে বিডিরেনের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
Leaderboard: 728 × 90 px
এখানে আপনার বিজ্ঞাপন দিন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।