ময়মনসিংহের ত্রিশালে আর্তমানবতার সেবায় এক অনন্য নজির স্থাপন করেছেন বেসরকারি পল্লী মঙ্গল উন্নয়ন সংস্থার ‘পল্লী মঙ্গল কর্মসূচী পিএমকে ত্রিশাল শাখা । ত্রিশাল পল্লীমঙ্গল সংস্থাটির উদ্যোগে উপজেলার অতিদরিদ্র ও অসহায় মানুষের মাঝে দিনব্যাপী বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা, প্রয়োজনীয় ওষুধ সামগ্রী এবং চোখের চশমা বিতরণ করা হয়েছে। ​গত ১৭ নভেম্বর মঙ্গলবার দিনব্যাপী পিএমকে ত্রিশাল শাখা অফিস প্রাঙ্গণে এই মহতী স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা ​অসহায় ও গরিব মানুষের দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দিতে এই ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন খ্যাতনামা একদল চিকিৎসক। দিনব্যাপী চলা এই কার্যক্রমে প্রায় ৫ শতাধিক দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় । এসময় চিকিৎসা প্রদানকারী চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন ​ডাঃ আনিসুর রহমান ​ডাঃ মারিয়া তাসনিম ​ডাঃ শাকিলা জামান ​ডাঃ মোঃ মনিরুজ্জামান ​ডাঃ মোঃ হোসেন আহমদ ​ডাঃ রুহুল আমিন ​ডাঃ আব্দুল্লাহ আল মামুন ​ডাঃ বিপুল চন্দ্র দাস ​মেডিসিন, গাইনি, চর্ম ও যৌন, শিশু, সার্জারি এবং চক্ষু বিশেষজ্ঞ এই চিকিৎসকরা রোগীদের অত্যন্ত আন্তরিকতার সাথে স্বাস্থ্য পরীক্ষা করেন এবং পরামর্শ প্রদান করেন । ​পিএমকে কর্তৃপক্ষের উপস্থিতি ও দিকনির্দেশনায় ​অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরো কার্যক্রমের তদারকি করেন পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)-র এ্যাসিসট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার মোঃ নবাব আলী, জোনাল আইটি অফিসার মোঃ আশরাফুল ইসলাম, অত্র শাখার শাখা ব্যবস্থাপক মোঃ আল আমিন এবং হিসাবরক্ষক মোঃ ইছাহাক আলম। দীর্ঘদিনের সেবা ও ধারাবাহিকতা ​এ্যাসিসট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার মোঃ নবাব আলী জানান- পিএমকে-র সকল শাখায় নিয়মিতভাবে এই ফ্রি মেডিকেল সেবা প্রদান করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় ত্রিশাল শাখায় বিনামূল্যে প্রেসক্রিপশন, ওষুধ, চক্ষু রোগীদের বিনামূল্যে পাওয়ারের চশমা এবং চোখের ড্রপ বিতরণ করা হয়েছে। উল্লেখ্য, ১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকেই পিএমকে বহুমুখী উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্য সেবা কর্মসূচি সফলভাবে পালন করে আসছে। এই কর্মসূচীর আওতায় মা ও শিশু স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, চক্ষু চিকিৎসা এবং গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ সরবরাহ করা হয়। শাখার গ্রাহক ছাড়াও এলাকার অতিদরিদ্র ও অসহায় মানুষ এই সেবা থেকে উপকৃত হচ্ছেন। প্রতি বছরই এই ধারাবাহিকতা বজায় রেখে অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে সংস্থাটি। সেবাগ্রহীতাদে ​বিনা মূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, ওষুধ এবং চশমা পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন এলাকার অসহায় মানুষ। চিকিৎসা সেবা গ্রহণকারীরা পিএমকে কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশসহ আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।