জাতীয়
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘Outcome-Based Education: Curriculum Design & Implementation for the Faculty of Fine Arts’ শীর্ষক প্রশিক্ষণ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষকবৃন্দের অংশগ্রহণে ‘Outcome-Based Education: Curriculum Design & Implementation for the Faculty of Fine Arts’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষকবৃন্দের অংশগ্রহণে ‘Outcome-Based Education: Curriculum Design & Implementation for the Faculty of Fine Arts’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর বুধবার সকালে নতুন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘শিক্ষাবিদ ও প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরীর ভাষায় শিক্ষার উদ্দেশ্য ফল চাওয়া না, ফলতে চাওয়া। ঠিক একইভাবে ওবিই কারিকুলামের উদ্দেশ্যও শিক্ষিত জনসমাজকে জনশক্তিতে পরিণত করা। বিশ্ববিদ্যালয়ের অনেক বিভাগে ইতোমধ্যেই ওবিই কারিকুলাম চালু করা হয়েছে এবং পর্যায়ক্রমে সকল বিভাগেই ওবিই কারিকুলাম চালু করা হবে। চারুকলা একটা বিশেষায়িত বিভাগ এবং এই বিভাগের শিক্ষকগণও নিজ নিজ বিষয়ে অত্যন্ত দক্ষ। তাদের সেই দক্ষতা এবং প্রশিক্ষণ কর্মসূচিতে প্রাপ্ত দিক নির্দেশনাকে কাজে লাগিয়ে একটি যুগোপযোগী ওবিই কারিকুলাম তৈরি করতে সক্ষম হবে বলে আমি আশা করছি।’
উপাচার্য আরও বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক বিভাগে দুই পর্বে এই প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। প্রথম পর্বে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ এবং দ্বিতীয় পর্বে বাস্তবায়ন ও ওবিই কারিকুলাম সম্পন্নকরণ। ওবিই কারিকুলাম প্রণয়ন ও বাস্তবায়নই আমাদের মূল লক্ষ্য।’
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মাদ ইমদাদুল হুদা এবং চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন)। স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসান। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস এর ড্রইং এন্ড পেইন্টিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু কালাম শামসুদ্দিন।
বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. এ এইচ এম কামাল। কর্মশালার উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহা। এসময় অন্যান্যের মধ্যে আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মো. জাহিদুল ইসলামসহ চারুকলা অনুষদের প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
Leaderboard: 728 × 90 px
এখানে আপনার বিজ্ঞাপন দিন



মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।