শিক্ষা
নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবির মৃত্যুক্ষুধা উপন্যাস নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে 'মৃত্যু-ক্ষুধা' উপন্যাসের ওপর পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালনায় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের তরুণের সাধনা সম্মেলন কক্ষে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
পাঠ ও চিন্তার প্রাগ্রসরতা বিবেচনায় পাঠচক্রে ৭ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক ও অনুষ্ঠানের সভাপতি ও বিশিষ্ট কথাসাহিত্যিক আফসানা বেগম।
পাঠচক্রের পূর্বে তিনি বিভাগের যৌবনের গান সেমিনার-লাইব্রেরির 'বাঙালির চিন্তামূলক রচনা কর্নার' শুভ উদ্বোধন করেন।
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন অনলাইনে যুক্ত হয়ে এর শুভ উদ্বোধনে সদয় সম্মতিজ্ঞাপন করেন এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা উদ্বোধন ও পাঠচক্র উভয় পর্বে বক্তব্য প্রদান করেন ।
পাঠচক্রে মুখ্য আলোচক ছিলেন অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স) আলোচক ছিলেন অধ্যাপক ড. মার্জিয়া আক্তার।
শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোঃ মাহবুব হোসেন , অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস, অধ্যাপক ড. কল্পনা হেনা রুমি, ড. তানিয়া আক্তার, জুয়েনা জাহান এ্যানি, জনসংযোগ কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, সহকারী রেজিস্ট্রার পল্লব কুমার চন্দ, জাতীয় গ্রন্থকেন্দ্রের সহকারী পরিচালক নওরিন আক্তার প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেনকবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুন রোমা।
বিজ্ঞাপন
Leaderboard: 728 × 90 px
এখানে আপনার বিজ্ঞাপন দিন



মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।