বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নএখন আর কেবল অবকাঠামো, সেত ুকিংবা বিদ্যুৎ কেন্দ্রের হিসাবেই সীমাবদ্ধ নয়।একবিংশ শতাব্দীর রাষ্ট চিন্তায় সব চেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নহলো—এই উন্নয়ন কতটা কর্মসংস্থান সৃষ্টি করছে, কতটা দক্ষ মানবসম্পদ গড়ে তুলছে এবং কতটা টেকসই অর্থনীতির ভিত রচনা করছে।
এই প্রেক্ষাপটে জনাব তারেক রহমান ুএঁর রাষ্ট্র ভাবনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের অগ্রাধিকার একটি তাৎপর্যপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক বার্তা বহন করে।
জনাব রহমানের ঘোষিত রূপরেখা অনুযায়ী,আইসিটি খাতকে দ্রুত সক্রিয়ও উৎপাদনমুখী করতে পাঁচ টি কৌশলগত উপ-খাতে সরাসরি প্রায় দুই লক্ষ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণকরা হয়েছে। পাশাপাশি ফ্রিল্যান্সিং ও কন্টেন্টক্রিয়েশন ভিত্তিক অর্থনীতির মাধ্যমে পরোক্ষভাবে আর ও প্রায় আট লক্ষ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে।
গব মিলিয়ে প্রায় দশ লক্ষ মানুষের কর্মসংস্থান—যা বাংলাদেশের বর্তমান জন সংখ্য াগত বাস্তবতায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
আই সি টি খাতের গুরুত্বপূর্ণ এই পাঁচ টি খাত হলো—সাইবার নিরাপত্তা, বিপিও (বিজনেস প্রসেস আউট সোর্সিং), এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ও ডেটাসায়েন্স, সেমিকন্ডাক্টর প্রযুক্তি এবং ইন্ডাস্ট্রি ৪.০।
প্রথমত, সাইবার নিরাপত্তা। ডিজিটাল রাষ্ট্র ব্যবস্থায় সাইবার নিরাপত্তা এখন আর বিলাসিতা নয়, বরং রাষ্ট্রীয় নিরাপত্তার অংশ। ব্যাংকিং, নির্বাচন ব্যবস্থা, স্বাস্থ্য, শিক্ষা ও প্রতিরক্ষা—সবক্ষেত্রেই সাইবার ঝুঁকি ক্রমেই বাড়ছে।এই খাতে দক্ষ জনবল গড়ে তোলা মানে শুধু কর্মসংস্থান নয়, বরং রাষ্ট্রের ডিজিটাল সার্বভৌমত ¡নিশ্চিত করা। আধুনিক রাষ্ট্রের প্রশাসন, অর্থনীতি ও নাগরিক সেবা ক্রমেই ডিজিটাল প্ল্যাটফর্মেও ওপরনির্ভরশীল হয়ে উঠছে। ফলে এই ডিজিটাল অবকাঠামো যত শক্তিশালী হচ্ছে, ততই সাইবার আক্রমণ, তথ্য চুরি ও ডিজিটালনাশকতার ঝুঁকিও বাড়ছে। সময়োপযোগী বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে এই খাত শক্তিশালীকরা গেলে বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রা আরও নিরাপদ ও টেকসই হবে।
দ্বিতীয়ত,বিপিওখাত। এটি এমন একটি পদ্ধতি যেখানে একটি কোম্পানি তার নিজ¯ ^বিভিন্ন প্রশাসনিক কাজের দায়িত্ব তৃতীয় কোনো পক্ষ বা বাহ্যিক সেবা দান কারী প্রতিষ্ঠান কে দিয়ে করায়। বাংলাদেশে তরুণ, ইংরেজি-দক্ষ এবং প্রযুক্তি সচেতন মানব সম্পদ বিপিও খাতের জন্য বড় সম্পদ। ভারত ও ফিলিপাইনের মতো দেশ গুলো যেভাবে বিপিও শিল্প কেবৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উৎসে পরিণত করেছে, বাংলাদেশ ওসঠিক নীতি সহায়তা ও অবকাঠামো পেলে সেই পথে এগোতে পারে। প্রতি বছর বিপুল সংখ্যক তরুণ উচ্চ শিক্ষা শেষ করে শ্রম বাজাওে প্রবেশ করলেও তাদের একটি বড় অংশ কাঙ্ক্ষিত কর্মসংস্থানের সুযোগ পায় না। এই বাস্তবতায় বিপি ও খাত দক্ষতা ও কর্মসংস্থানের মধ্যে একটি কার্যকরসেতু বন্ধন গড়ে তুলতে পারে। অতএব, সঠিক নীতি সহায়তা, দক্ষতাউন্নয়ন এবং আন্তর্জাতিক মানসম্পন œঅবকাঠামো নিশ্চিত করা গেলে বিপিও খাত বাংলাদেশের জন্য শুধু কর্মসংস্থানের ক্ষেত্রই নয়, বরং বৈদেশিক মুদ্রা অর্জনের একটি শক্তিশালী ইঞ্জিনে পরিণত হতে পারে।
তৃতীয়ত,এআই ও ডেটাসায়েন্স।কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আর ভবিষ্যতের প্রযুক্তি নয়; এটি বর্তমান অর্থনীতির চালিকা শক্তি। কৃষি থেকে স্বাস্থ্য, ট্রাফিক ব্যবস্থাপনা থেকে আর্থিক সেবা—সব খানেই এআই ও ডেটা বিশ্লেষণের ব্যবহার বাড়ছে।এইখাতেবিনিয়োগ মানে উচ্চ মানের দক্ষতা সৃষ্টি, গবেষণা ও উদ্ভাবনের সুযোগ তৈরি করা। এআইও ডেটা সায়েন্সে বিনিয়োগের মাধ্যমে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ডেটা অ্যানালিস্ট, মেশিন লার্নিং গবেষক এবং এআইনীতিবিদসহবহুমাত্রিক পেশার সৃষ্টি হয়, যে গুলো তুলনা মূলক ভাবে উচ্চ আয় ও আন্তর্জাতিক বাজার মুখী। উন্নতদেশগুলে াতোবটেই, উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতি করূপান্তওে ও এআই ও ডেটা বিশ্লেষণ ক্রমেই কেন্দ্রীয় ভূমিকা পালন করছে।
চতুর্থত, সেমি কন্ডাক্টও শিল্প। বিশ্ব অর্থনীতিতে সেমিকন্ডাক্টও এখনকৌশল গত পণ্য। যদি ও বাংলাদেশ এই শিল্পে এখন ও প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবে চিপ ডিজাইন, টেস্টিং ও প্যাকেজিংয়ের মতো নির্দিষ্ট সেগমেন্টে প্রবেশের বাস্তব সম্ভাবনা আছে। স্মার্টফোন, কম্পিউটার, গাড়ি, চিকিৎসা যন্ত্র, সামরিক সরঞ্জাম থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইন্ডাস্ট্রি ৪.০—প্রায় সব আধুনিক প্রযুক্তির মূল ভিত্তি হলো সেমিকন্ডাক্টরচিপ। ফলে এই শিল্পে আধিপত্য কেবল অর্থ নৈতিক শক্তির প্রতীক নয়, বরং ভূরাজ নৈতিক প্রভাব বিস্তারের অন্যতম হাতিয়ার হিসেবেও বিবেচিত হচ্ছে। তাছাড়া, এটি দীর্ঘমেয়াদে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিও পাশাপাশি বৈশ্বিক ভ্যালুচেইনে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করবে । অতএব, সেমিকন্ডাক্টও খাতে বিনিয়োগ বাংলাদেশের জন্য তাৎক্ষণিক লাভের চেয়ে বেশি গুরুত্বপূণর্ দীর্ঘমেয়াদি কৌশলগতসিদ্ধান্ত। এটি শুধু প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি নয়, বরং জ্ঞান ভিত্তিক অর্থনীতিতে উত্তরণের একটি শক্ত ভিত্তি তৈরি করতে পারে।
পঞ্চমত,ইন্ডাস্ট্রি৪.০।অটোমেশন, রোবোটিক্স, আইওটি এবং স্মার্ট ম্যানুফ্যাকচারিংয়ের যুগে শিল্পখাতের আধুনিকায়ন ছাড়া টিকে থাকা কঠিন। ইন্ডাস্ট্রি ৪.০-তে বিনিয়োগ মানে উৎপাদন শীলতা বৃদ্ধি, রপ্তানি সক্ষমতা উন্নয়ন এবং নতুন ধরনের প্রযুক্তি নির্ভও চাকরি সৃষ্টি। বৈশ্বিক উৎপাদন ব্যবস্থায় দ্রুত পরিবর্তনের ফলে যারা প্রযুক্তি নির্ভও শিল্পায়নের সঙ্গে খাপ খাইয়েনিতে পারছে না, তারা ধীওে ধীওে আন্তর্জাতিক বাজাওে প্রতিযোগিতা হারাচ্ছে। বিশেষ করে শ্রম নির্ভও শিল্প থেকে দক্ষতা ও প্রযুক্তি নির্ভও শিল্পে রূপান্তর ছাড়া ভবিষ্যৎ শিল্প অর্থনীতিকে টেকসই রাখা কঠিন। সময়মতো এই বিনিয়োগ করা গেলে বাংলাদেশ প্রযুক্তি নির্ভরশিল্প অর্থনীতিতে সফল ভাবে রূপান্তর ঘটাতে পারে।
এর পাশাপাশি ফ্রিল্যান্সিং ও কন্টেন্ট ক্রিয়েশন বাংলাদেশের জন্য একটি স্বতন্ত্র ও দ্রুত বিকাশ মান সম্ভাবনাময়খাত। তথ্য প্রযুক্তির প্রসার, উচ্চ গতির ইন্টারনেট এবং বৈশ্বিক ডিজিটাল মার্কেট প্লেসেরসহ জপ্রাপ্যতার কারণে ইতোমধ্যে লক্ষাধিক বাংলাদেশি তরুণ-তরুণী আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কাজ করছেন। গ্রাফিক ডিজাইন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, লেখালেখি, অ্যানিমেশন ও সোশ্যাল মিডিয়াকন্টেন্ট তৈরির মতো নানা ক্ষেত্রে তারা বৈদেশিক মুদ্রা অর্জন করছেন; প্রচলিত চাকরির গণ্ডির বাইওে থেকেও। এই খাতের সব চেয়ে বড় শক্তি হলো—এখানে প্রবেশের জন্য বড় মূলধন বা জটিল অবকাঠামোর প্রয়োজননেই। একটি ল্যাপটপ, ইন্টারনেট সংযোগ এবং প্রয়োজনীয় দক্ষ তাই একজন তরুণ কে বৈশ্বিক শ্রম বাজাওে যুক্ত করতে পারে। কিন্তু এই খাত এখনো নীতিগত স্বীকৃতি, সামাজিক নিরাপত্তা এবং প্রাতিষ্ঠানিক সহায়তার অভাবে পিছিয়ে আছে। পরিকল্পিত রাষ্ট্রীয় উদ্যোগ নিলে এই খাত থেকেই লাখ লাখ তরুণের স্বনির্ভও কর্মসংস্থান সম্ভব। সব চেয়ে গুরুত্বপূণর্ বিষয় হলো—ফ্রিল্যান্সিং ওকন্টেন্টক্রিয়েশন তরুণ দেও চাকরি প্রত্যাশীনয়, বর ংস্বনির্ভও উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ দেয়। এইখাতে বিনিয়োগ মানে শুধু কর্মসংস্থান সৃষ্টি নয়; এটি একটি আত্মনির্ভর, উদ্ভাবনী এবং বৈশ্বিক ভাবে সংযুক্ত প্রজন্ম তৈরির প্রক্রিয়া।
তবে এসব পরিকল্পনা কেবল রাজনৈতিক বক্তব্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। প্রয়োজন হবে দক্ষতা ভিত্তিক শিক্ষা সংস্কার, শিল্প ুবিশ্ববিদ্যালয় সংযোগ, বিনিয়োগ বান্ধবপরিবেশ, আইনের শাসন এবং সর্বোপরি জবাব দিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা। আইসিটি খাত বিকাশের জন্য রাজনৈতিকি স্থতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশওঅপরিহার্য।
বাংলাদেশ এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে ভোটারদেও সিদ্ধান্ত শুধু সরকার পরিবর্তনের প্রশ্ন নয়, বরং ভবিষ্যৎ অর্থনৈতিক দিক নির্দেশ নির্ধারণের বিষয়। কর্মসংস্থান, প্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়ন—এই তিন টি বিষয়ের ওপর ভিত্তি করেই আগামী দিনের রাষ্ট্র গড়ে উঠবে। জনাব রহমানের আইসিটি-কেন্দ্রিক রাষ্ট্র ভাবনা সেই ভবিষ্যতের একটি রূপ রেখা তুলে ধরে। এই স্বপ্ন বাস্তবায়নহবে কি না, তা নির্ভও করবে ভোটারদেও সুচিন্তিত, দায়িত্বশীল এবং ভবিষ্যত মুখী সিদ্ধান্তের ওপর। কারণ একটি ভোট শুধু ব্যালট নয়—এটি আগামী প্রজন্মেও কর্মসংস্থান ও সম্ভাবনার ওপরও প্রভাব ফেলে।
–
লেখক:
ড. এম এম রহমান
অধ্যাপক, কম্পিউটার সায়েন্সঅ্যান্ডইঞ্জিনিয়ারিংবিভাগ
ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়,