সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশ গঠনে অবদান রাখা মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি ঢাবি শিক্ষকের মন্তব্য ঘিরে নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্ষোভ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে বিএনপির আট দিনের কর্মসূচি ঘোষণা শিশু ধর্ষণের আসামিকে গণপিটুনি আইসিইউতে মৃত্যু ত্রিশালে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন এমপি ডাঃ মাহবুবুর রহমান লিটন ঈদুল আজহায় দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা নজরুল বিশ্ববিদ্যালয়ে ১২৭তম নজরুল জয়ন্তীতে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন ত্রিশালে তিন দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠানমালার সমাপ্তি নজরুল বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আইন মন্ত্রী

ত্রিশালে বিএনপির প্রার্থী ডাঃ লিটনকে সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দের সমর্থন

রফিকুল ইসলাম শামীম
  • আপডেটের সময়: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১৪৪ সময় দেখুন
ত্রিশালে বিএনপির প্রার্থী ডাঃ লিটনকে সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দের সমর্থন

নির্বাচনী এলাকা ১৫২ ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ডাঃ মাহবুবুর রহমান লিটনকে সমর্থন জানিয়েছেন ত্রিশাল উপজেলার সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ। ২৭ জানুয়ারী রাতে ত্রিশাল বাজার কেন্দ্রীয় কালি মন্দিরে আয়োজিত এক মত বিনিময় সভায় বিএনপির প্রার্থী ডাঃ মাহবুবুর রহমান লিটন এর সাথে সনাতন সম্প্র্রদায়ের নেতৃবৃন্দ একাত্বতা প্রকাশ এবং সমর্থন প্রদান করেন। এসময় সনাতন সম্প্রদায়োর নেতৃবৃন্দ ত্রিশাল উপজেলার সকল সনাতন সম্প্রদায়ের লোকদের এবারের নির্বাচনে ডাঃ মাহবুবুর রহমান কে ধানের শীষ মার্কায় ভোট প্রদান করার আহবান জানান। ত্রিশাল বাজার কেন্দ্রীয় কালি মন্দিরের সভাপতি প্রদীপ কুমার সাহার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডাঃ মাহবুবুর রহমান লিটন। উত্তম কুমার চন্দের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ঠ শিক্ষানুরাগী ও ডাঃ মাহবুবুর রহমান লিটনের সহধর্মীনি মোস্তেকা আনোয়ার,ত্রিশাল পৌর বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসাইন মিলন, সনাতন সম্প্রদায়ের নেতা কৃষিবিদ নিতাই রায়, শিক্ষক আশুতোষ কর্মকার, বিশিষ্ট ব্যবসায়ী নয়ন চন্দ্র রায়, সাংস্কৃতিক কর্মী গীতা রায়,সাবেক ক্রীড়াবিদ সুশীল দাস, নিরঞ্জন শীলসহ উপজেলার সকল ইউনিয়নের সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। সনাতন সম্প্রদায় নেতা নয়ন চন্দ্র মোদক বলেন-ডাঃ মাহবুবুর রহমান লিটন ভাই যেমন সৎ তেমনি একজন যোগ্য ব্যক্তি,তিনি ত্রিশালের এমপি না হয়েও অতীতে আমাদের ত্রিশালের রাস্তা ঘাট,স্কুল কলেজসহ সকল মসজিদ মন্দিরসহ উপজেলার ব্যাপক অবকাঠামো উন্নয়ন সাধন করেন। এর পর কয়েকজন সংসদ সদস্য হলেও ত্রিশালের তেমন উন্নয়ন করতে পারেননি। লিটন ভাই এবার ধানের শীষের প্রার্থী হয়ে নির্বাচন করছেন, আমাদের ত্রিশালের সার্বিক উন্নয়নের সুযোগ আসছে,তিনি নির্বাচিত হলে আবার আমাদের ত্রিশালের ব্যাপক উন্নয়ন সাধন হবে। তাই আমাদের সনাতন

সম্প্রদায়ের নিজের উন্নয়নের জন্যেই সকল ভোটার এক হয়ে লিটন ভাই কে ভোট প্রদান করে পাশ করাতে হবে। সনাতন সম্প্রদায় নেতা সুশীল দাস বলেন-আমরা সনাতন সম্প্রদায়রা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের লোক বিএনপি ও স্বাধীনতার পক্ষের লোক বিএনপির প্রার্থী ডাঃ মাহবুবুর রহমান লিটন ও স্বাধীনতার পক্ষের লোক,স্বাধীনতার পক্ষের শক্তি। তাই এবারের জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রার্থী ডাঃ লিটন ভাই কে আমাদের সনাতন সম্প্রদায়ের সকল কে এক হয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষে ভোট দিয়ে স্বাধীনতার পক্ষের প্রার্থী কে জয়যুক্ত করতে হবে। সনাতন সম্প্রদায় নেতা উত্তম কুমার চন্দ বলেন-সনাতন সম্প্রদায়ের ত্রিশাল উপজেলার প্রায় ৩০ হাজার ভোটার রয়েছে এবারের নির্বাচনে আমরা সকল ভোটার এক হয়েছি ত্রিশালের সার্বিক উন্নয়নে ও সনাতন সম্প্রদায়ের সকল উন্নয়নের জন্যে আমরা আমারাখি একজন যোগ্য প্রার্থীকে সনাতন সম্প্রদায়ের সকল ভোটার ই বিএনপির প্রার্থী ডাঃ মাহবুবুর রহমান লিটন ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
রফিকুল ইসলাম শামীম

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD