বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

তারেক রহমানের রাষ্ট্রভাবনা কেবল দলীয় রাজনীতির বৃত্তে আবদ্ধ নয়

মিজানুর রহমান
  • আপডেটের সময়: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ২৭৫ সময় দেখুন

বাংলাদেশের রাজনীতি দীর্ঘদিন ধরে ক্ষমতাকেন্দ্রিক দ্বন্দ্ব, প্রতিষ্ঠানগত দুর্বলতা এবং আস্থার সংকটে আবর্তিত। নির্বাচন, সরকার পরিবর্তন কিংবা রাজনৈতিক আন্দোলন; সবকিছুর কেন্দ্রে থেকেছে কে ক্ষমতায় যাবে, কিন্তু রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে—এই প্রশ্নটি প্রায়ই আড়ালে রয়ে গেছে। এই বাস্তবতায় রাষ্ট্র পরিচালনার প্রশ্নটি কেবল সরকার গঠন বা ক্ষমতা অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; বরং প্রয়োজন একটি সুদূরপ্রসারী রাষ্ট্রদর্শন, যেখানে নাগরিক, প্রতিষ্ঠান, অর্থনীতি, পরিবেশ ও সংস্কৃতি একত্রে একটি কার্যকর রাষ্ট্র কাঠামোর ভেতরে বিকশিত হবে। বর্তমানে তারেক রহমানের রাজনৈতিক ভাবনা এই দৃষ্টিকোণ থেকেই আলোচনার দাবি রাখে। তাঁর রাষ্ট্রভাবনা কেবল দলীয় রাজনীতির বৃত্তে আবদ্ধ নয়; বরং তা রাষ্ট্র পুনর্গঠন, নাগরিক অংশগ্রহণ ও দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার প্রশ্নকে সামনে নিয়ে আসে।
তারেক রহমানের রাজনৈতিক যাত্রা পারিবারিক উত্তরাধিকারের ভেতর জন্ম নিলেও তাঁর চিন্তাভাবনার বিকাশ ঘটেছে সময়, অভিজ্ঞতা ও জাতীয় সংকট বিশ্লেষণের মধ্য দিয়ে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শন এবং বেগম খালেদা জিয়ার আপোসহীন নেতৃত্বগুণ তাঁর রাজনৈতিক ভিত্তি নির্মাণে ভূমিকা রেখেছে। তিনি একটি ঐতিহাসিক রাজনৈতিক পরিবারের উত্তরসূরি, এই সত্য যেমন অস্বীকার করা যায় না, তেমনি এটাও সত্য যে সময়ের সঙ্গে সঙ্গে তাঁর বক্তব্য ও পরিকল্পনায় একটি স্বতন্ত্র রাষ্ট্রচিন্তার বিকাশ ঘটেছে। এই স্বাতন্ত্র্েযর মূল বৈশিষ্ট্য হলো রাষ্ট্রকে কেবল ক্ষমতার কাঠামো নয়, বরং নাগরিকদের সম্মিলিত দায়িত্ব ও অংশীদারিত্বের ক্ষেত্র হিসেবে দেখা। সবার আগে বাংলাদেশ—এই দর্শন যদি কেবল স্লোগান না হয়ে রাষ্ট্রচিন্তার ভিত্তি হয়, তবে বাংলাদেশের সামনে একটি নতুন সম্ভাবনার দ্বার খুলে যেতে পারে।
মিজানুর রহমান (ভারপ্রাপ্ত রেজিষ্টার) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD