জাতীয়
ত্রিশালে ফ্যামিলি কার্ডের মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহকারী নিয়োগ প্রাপ্ত সুপারভাইজারদের প্রশিক্ষণ ও টেপ বিতরন
নারীদের স্বাবলম্বী করার লক্ষে ময়মনসিংহের ত্রিশালে সরকারের নেয়া প্রকল্প ফ্যামিলি কার্ডের মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহকারী হিসেবে নিয়োগপ্রাপ্ত সুপারভাইজারদের প্রশিক্ষন ও টেপ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নারীদের স্বাবলম্বী করার লক্ষে ময়মনসিংহের ত্রিশালে সরকারের নেয়া প্রকল্প ফ্যামিলি কার্ডের মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহকারী হিসেবে নিয়োগপ্রাপ্ত সুপারভাইজারদের প্রশিক্ষন ও টেপ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১৪ নভেম্বর শনিবার সকালে উপজেলা পরিষদের প্রয়াত রাশেদুল ইসলাম কনফারেন্স হল রুমে ত্রিশাল উপজেলা পরিষদ কতৃক আয়োজিত প্রশিক্ষণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য জন নেতা ডাঃ মাহবুবুর রহমান লিটন। ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহমুদুল হাসান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক বিভাগীয় সমাজ সেবা কার্যালয় ময়মনসিংহ দেবাশীষ সর্দার ,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনিছুজ্জামান মৃর্ধা। এসময় ফ্যামিলি কার্ডের মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহকারী সুপারভাইজারদের মাঝে টেপ বিতরন করা হয়।
বিজ্ঞাপন
Leaderboard: 728 × 90 px
এখানে আপনার বিজ্ঞাপন দিন



মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।