ময়মনসিংহের ত্রিশালে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প এর আওতায় নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতে লটারীর মাধ্যমে নারী কর্মী নিয়োগ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১৪ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রকৌশল অফিসের উদ্যোগে ত্রিশাল উপজেলা পরিষদ মাঠে এ লটারী অনুষ্ঠিত হয়। লটারী মাধ্যমে নারী কর্মী নিয়োগ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ত্রিশালের গন মানুষের নেতা ডাঃ মাহবুবুর রহমান লিটন। উপজেলা প্রকৌশলী জোবায়েত হোসেনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ত্রিশাল উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভুইয়া, যুগ্ম আহবায়ক জিয়াউল হক জামিল,যুগ্ম আহবায়ক আব্দুল মতিন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা পরিসংখ্যান মুসফিকুর রহমান, বিআরডিপি কর্মকর্তা এনামুল হক, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, বিএনপি নেতা সোলায়মানসহ উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী ও বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আবেদনকারী পদের চেয়ে বেশি হওয়ায় লটারির মাধ্যমে প্রতি ইউনিয়নের জন্য ১০ জন করে উপজেলায় মোট ১২০ জন নারী কর্মী নেয়া হয়। লটারীর মাধ্যমে এই ১২০ জন নারী শ্রমিককে নিয়োগ প্রদান করার উদ্দোগ নেয়ায় স্থানীয় সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান কে ত্রিশালবাসী সাধুবাদ জানিয়েছেন।