শিক্ষা
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে গ্রিক ট্র্যাজেডি প্রমিথিউস বাউন্ড নাটকটি অনুষ্ঠিত
প্রাচীন গ্রিক নাট্যকার এস্কাইলাসের কালজয়ী ট্র্যাজেডি প্রমিথিউস বাউন্ড।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গ্রিক ট্র্যাজেডি প্রমিথিউস বাউন্ড নাটকটি অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হয়েছে প্রাচীন গ্রিক নাট্যকার এস্কাইলাসের কালজয়ী ট্র্যাজেডি প্রমিথিউস বাউন্ড। বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশ গ্রহন করেন।
২৪ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে নাটকটির প্রদর্শীত হয়।
নাটকটির নাট্যরূপ, পরিকল্পনা, নকশা ও নির্দেশনায় ছিলেন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যাবিভাগের সহকারী অধ্যাপক মাজহারুল হোসেন তোকদার।
নাটকটিতে প্রমিথিউস চরিত্রে অভিনয় করেন হযরত আলী , ইরফান উজ-জামান স্নিগ্ধ, আরশিয়া বিনতে হারুন ও আবু বক্কর সিদ্দিক।
জিউস চরিত্রে রয়েছেন রুদ্র পণ্ডিত দ্বীপ ও মোঃ মাহাবুল ইসলাম । অ্যাথেনা চরিত্রে তাসনিয়া অলিভ ইউশা ও ফারজানা ইয়াসমিন মাহি , হেফেস্টাস চরিত্রে অভিনয় করেন আরেফিন তানভীর ও ফৌজিয়া রহমান কাফি, ক্রাটাস ও বিয়া চরিত্রে ইস্তিয়াক হাসান ও সামিরা তালুকদার, ওশেনাস চরিত্রে আহমেদ আসিফ আনাস ও অঙ্কিতা সরকার শান্তা, আইও চরিত্রে তিশা বণিক ও আবিয়া সুলতানা এবং হার্মিস চরিত্রে ফারজানা রহমান (কান্তা) ও অর্পা চন্দা অভিনয় করেছেন।
এছাড়া কোরাস লিডার হিসেবে রয়েছেন সুস্মিতা বালা ও মাহাজাবিন মালিহা । নাটকটির সহকারী নির্দেশকের দায়িত্ব পালন করেছেন ওমি সরকার , মাহফুজুর রহমান পিয়াস ও ফয়সাল আলম । আলো পরিকল্পনা করেছেন মোল্লা আলভী মাহমুদ। সেট ও প্রপস পরিকল্পনায় যুক্ত করেন ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এবং ইভেন্ট সমন্বয়ের দায়িত্বে রয়েছেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।
এসময় নাটকটি উপভোগ করেন প্রফেসর ডক্টর উজ্জ্বল কুমার প্রধান, প্রফেসর ডক্টর সুব্রত কুমার দাস, ডক্টর কামাল উদ্দিন, নাট্যকলা পরিবেশনা বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর আল জাবির, মোঃ মেহেদী তানজিল, রুদ্র সাওজাল , চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক তানবীর হাসান , ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম শামীম, কবি নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
নাটক টির পরিচালক মাজহারুল হোসেন তোকদার বলেন- মিথ ও এস্কাইলাসের ক্লাসিক প্রমিথিউস বাউন্ড নাটককে নিয়ে গবেষণামূলক দৃষ্টিকোণ থেকে প্রডাকশন স্ক্রিপ্ট তৈরি করা হয়েছে। নবীন নাট্য শিক্ষার্থীদের থিয়েটার কর্মী হবার নিরলস নিবেদিত প্রচেষ্টা আমাকে মুগ্ধ করেছে। আমার পরিবারের ত্যাগ, শিক্ষার্থীর অক্লান্ত শ্রম ও সময়-এর ফল এই থিয়েটার প্রডাকশন-সিন ওয়ার্ক।
বিজ্ঞাপন
Leaderboard: 728 × 90 px
এখানে আপনার বিজ্ঞাপন দিন



মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।