জাতীয়
ত্রিশালে বর্জ্য দিয়ে মাছের খাদ্য তৈরি করে যে সব কারখানা সেসব কারখানা বন্ধের ঘোষণা দিলেন এমপি ডাঃ লিটন
ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন বলেছেন বর্জ্য ও আবর্জনা দিয়ে মাছের খাদ্য তৈরি করে যেসব কারখানা ত্রিশালে সেই সকল কারখানা গুলো অচিরেই বন্ধ করে দেয়া হবে। ডাঃ লিটন আরো বলেন, নোংরা ও ক্ষতিকর বর্জ্য দিয়ে তৈরি খাদ্য মাছকে খাওয়ানো হচ্ছে, যা শেষ পর্যন্ত মানুষের স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। এ ধরনের কার্যক্রম বন্ধে পরিবেশ নিয়ে কাজ করা সংশ্লিষ্ট ব্যক্তিদের তাঁর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।
রপ্তানীমুখী প্রানীসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় প্রানী সম্পদ সপ্তাহ ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
২৬ নভেম্বর ত্রিশাল উপজেলা প্রানী সম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতাল উপজেলা পরিষদের প্রয়াত ইউএনও রাশেদুল ইসলাম কনফারেন্স হল রোমে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ নাজনীন সুলতানা।
ভেটেনারী সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোজাহিদুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ত্রিশাল উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভুইয়া, যুগ্ম আহবায়ক আনিছুজ্জামান মৃর্ধা, যুগ্ম আহবায়ক জিয়াউল হক জামিল প্রমুখ ।
এসময় উপজেলা কৃষকদলের সভাপতি শফিকুল ইসলাম, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম শামীম, সাবেক সাধারন সম্পাদক এটিএম মনিরুজ্জামান মনির, সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ সেলিম, উপসহকারী প্রানী সম্পদ কর্মকর্তা নজরুল ইসলাম, উপসহকারী প্রানী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করীম, কামাল হোসেনসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও খামারীগন উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা পরিশদ চত্বর হতে একটি বণার্ঢ্য র্যালী শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
বিজ্ঞাপন
Leaderboard: 728 × 90 px
এখানে আপনার বিজ্ঞাপন দিন



মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।