Blog

  • নজরুল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ৩য় আন্তর্জাতিক নাট্যোৎসব ২০২৫ উদ্বোধন

    নজরুল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ৩য় আন্তর্জাতিক নাট্যোৎসব ২০২৫ উদ্বোধন

    বিশ্ব মঞ্চে মানবতার জয়গান যুদ্ধ নয়, শিল্পে হোক শান্তির সন্ধান শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিভাগের আয়োজনে ৫দিনব্যাপী ‘৩য় আন্তর্জাতিক নাট্যোৎসব ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।

    নাট্যকলা ও পরিবেশনা বিভাগের জিয়া হায়দার ল্যাব (পুরাতন কলা ভবন)-এ ১৩ জুলাই  রোববার সকালে নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে নাট্য উৎসবের উদ্বোধন করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘নাট্যকলা ও পরিবেশনা বিভাগ সমাজের দর্পণ হিসেবে কাজ করে। সমাজ পরিবর্তনে এই বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভক্ত সমাজকে একত্রিত ও ঐক্যবদ্ধ করতে এই পারফরমিং আর্টস একটি শক্তিশালী মাধ্যম। আমি আশা করি এই বিভাগ শুধু আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নয় সারা দেশের সংস্কৃতির উন্নয়নে গুরুত্বর্পূণ অবদান রাখবে।’ তৃতীয় আন্তর্জাতিক নাট্যোৎবের সার্বিক সফলতা কামনা করে মাননীয় উপাচার্য প্রধান অতিথির বক্তব্য শেষ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, Mr. Lee Jeong-hoon, Mime Actor and President of the Koera Mime Association (Korea)| স্বাগত বক্তব্য রাখেন নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আল্ জাবির। সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান ড. মো. কামাল উদ্দীন। নাট্যোৎসবের উদ্বোধনী পর্বে সঞ্চালনা করেন নাট্যকলা ও পরিবেশনা বিভাগের প্রভাষক রুদ্র সাওজাল। ৩য় আন্তর্জাতিক নাট্যোৎসবে মোট সাতটি নাটক পরিবেশিত হবে। ১৩ জুলাই বেলা সাড়ে ১১ টায়  Lee Jeong- hoon’s Pantomime: Wall, Butterfly, Baby (Korea), দুপুর  ১২ টায়  Mir Lokman অভিনীত ও নির্দেশিত Chair: The Sign of Power, দুপুর সাড়ে  ১২ টায়  Mahabub Alam অভিনীত ও নির্দেশিত Guantanamo Bay. ১৪ জুলাই সন্ধা সাড়ে ৭ টায় শাহিনুর ইসলাম নির্দেশিত Dr. Jekyll & Mr. Hyde, 15 জুলাই শাকিবুল হাসান নির্দেশিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস, ১৬ জুলাই সন্ধা সাড়ে ৭ টায়  মোনালিসা রায় নির্দেশিত রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাাঙ্গদা এবং শেষ দিন ১৭ জুলাই মানিকগঞ্জের আবুল বাশার আব্বাসী ও তাঁর দলের পরিবেশনায় মহররমের জারিগান পরিবেশিত হবে। ঐ দিন সন্ধা সোয়া ৭ টায়   মানিকগঞ্জের পালাকার ও বাউল শিল্পী সাইদুর রহমান বয়াতী-কে থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নাট্যজন সম্মাননা প্রদান করা হবে।

  • তজুমদ্দিনে মুসলিম কৃষককে কুপিয়ে গুরুতর জখম,  হিন্দু পরিবারের ৫ জনের বিরুদ্ধে অভিযোগ

    তজুমদ্দিনে মুসলিম কৃষককে কুপিয়ে গুরুতর জখম, হিন্দু পরিবারের ৫ জনের বিরুদ্ধে অভিযোগ

    ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মাহারকান্দি গ্রামে জমি ও পানি নিষ্কাশন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মোঃ জাফর (৪৫) নামে এক মুসলিম কৃষককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে হিন্দু সম্প্রদায়ভুক্ত একটি পরিবারের বিরুদ্ধে।

    আহত মোঃ জাফর মাহারকান্দি এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি বর্তমানে গুরুতর আহত অবস্থায় ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে তাকে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ জাফরের সুপারি বাগানের পাশেই অভিযুক্ত রাধা কৃষ্ণের বসতভিটা ও জমি অবস্থিত। কিছুদিন আগে জাফর মিয়া তার বাগানে সার প্রয়োগ করেন। কিন্তু রাধা কৃষ্ণের জমি তুলনামূলক উঁচু হওয়ায় সেখানকার জমে থাকা পানি জাফরের জমি দিয়ে প্রবাহিত হলে সার ধুয়ে যায়। এতে ক্ষুব্ধ হয়ে জাফর পানি নিষ্কাশনের পথটি বন্ধ করে দেন। এই ঘটনাকে কেন্দ্র করেই রাধা কৃষ্ণ ও তার পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে ওঠে।

    অভিযোগ রয়েছে, গত ১১ জুলাই সকাল ১০টার দিকে রাধা কৃষ্ণ, শ্রী কৃষ্ণ এবং তিনজন নারী সদস্য—বিরোলা, শিখা ও কাজলী—সশস্ত্রভাবে একত্রিত হয়ে মোঃ জাফরের ওপর হামলা চালান। তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করেন।

    পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
    ১৩ জুলাই ২০২৫ তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভোলা সদর হাসপাতালে রেফার করেন।

    এ বিষয়ে ভুক্তভোগী মোঃ জাফর তজুমদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

    অন্যদিকে, এলাকার প্রভাবশালী ব্যক্তি মোঃ কামাল মিয়া এই ঘটনার মীমাংসার আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেননি বলে অভিযোগ উঠেছে।

    ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

    এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের কাউকে খুঁজে পাওয়া যায়নি।

  • নজরুল বিশ্ববিদ্যালয়ে চারুকলা ও আইন অনুষদের গবেষণা প্রকল্প সেমিনার অনুষ্ঠিত

    নজরুল বিশ্ববিদ্যালয়ে চারুকলা ও আইন অনুষদের গবেষণা প্রকল্প সেমিনার অনুষ্ঠিত

    জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ও আইন অনুষদের অধীনে বিভাগের ২০২৪-২৫ অর্থ বছরে মনোনীত গবেষণা প্রকল্পসমূহের অগ্রগতি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
    ১৩ জুলাই রোববার সকাল ১০টায় পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে সেমিনারের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়। আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ ও চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ-এর যৌথ সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

    প্রধান অতিথি হিসেবে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আমাদের গবেষণাগুলোকে যুগোপযোগী করে গড়ে তুলতে হবে, যেন তা দেশের অগ্রগতিতে কাজে লাগতে পারে। সর্বশেষ অর্থবছরে আইন অনুষদ ও চারুকলা অনুষদের গবেষণা প্রকল্পগুলোর ভূয়সী প্রশংসা করে প্রধান অতিথি বলেন, ভবিষ্যতে এ ধরনের কাজকে আরও বেশি পৃষ্ঠপোষকতা করা হবে।’ সেমিনারের প্রশ্ন-উত্তর পর্বের মধ্যদিয়ে গবেষণাগগুলো আরও বেশি উন্নত ও গ্রহণযোগ্য হয়ে উঠবে বলে প্রত্যাশা জানিয়ে উপাচার্য সেমিনার আয়োজনে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং সেমিনারের সফলতা কামনা করেন।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। স্বাগত বক্তব্য দেন চারুকলা অনুষদের পক্ষে প্রফেসর ড. তপন কুমার সরকার ও আইন অনুষদের পক্ষে সহযোগী অধ্যাপক মো. আহসান কবীর। সঞ্চালনা করেন চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক মাসুম হাওলাদার।

    সেমিনারের উদ্বোধনী পর্বে আরও উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মিজানুর রহমানসহ অন্যান্যরা। সেমিনারে চারুকলা অনুষদের পক্ষে তিনজন ও আইন অনুষদের পক্ষে পাঁচজন গবেষণা প্রকল্প উপস্থাপন করেন।

  • নজরুল বিশ্ববিদ্যালয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের বাৎসরিক গবেষণা সেমিনার

    নজরুল বিশ্ববিদ্যালয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের বাৎসরিক গবেষণা সেমিনার

    জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের বাৎসরিক গবেষণা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কে ১০ জুলাই বৃহস্পতিবার সেমিনারের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

    প্রধান অতিথি তাঁর বক্তৃতায় নৈতিক ও স্বচ্ছভাবে প্রাইমারি ডাটা সংগ্রহের ব্যাপারে আলোকপাত করেন। শিক ও শিার্থীদের ভালো মানের জার্নালে (ছ৪-ছ১) প্রবন্ধ প্রকাশের ব্যাপারে উৎসাহিত করেন। তিনি আরও উল্লেখ করেন, অনেক েেত্র শিকদের ভালো মানের জার্নালে প্রকাশিত প্রবন্ধের অভাবে প্রমোশনের সময় সমস্যার সম্মুখীন হতে হয়।

    এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন), আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক ড. মো. হাবিবুর রহমান ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেস্ট্রিার প্রফেসর ড. মো. মিজানুর রহমান। সেমিনারে সভাপতিত্ব করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন। সভাপতি তার বক্তৃতায় বিশ্ববিদ্যালয়ের জার্নাল গুলোকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সচেষ্ট হওয়ার আহ্বান জানান।
    স্বাগত বক্তব্য প্রদান করেন লোকাল গভর্নমেন্ট এন্ড আরবান স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান সাদিক হাসান শুভ।

    উক্ত গবেষণা সেমিনারে ৫৩ জন গবেষক তাদের গবেষণা উপস্থাপন করেন। গবেষণা সেমিনারে প্রবন্ধ মূল্যায়ন করেন প্রফেসর ড. মোসলেহ উদ্দিন আহমেদ, লোক প্রশাসন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাবেক উপাচার্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, প্রফেসর ড. মো. রেজাউল ইসলাম, ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড রিসার্চ ও ডিরেক্টর আইকিউএসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রফেসর ড. মো. আতিকুল ইসলাম, অর্থনীতি বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়, প্রফেসর ড. মো. মশিউর রহমান, পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

  • Hello world!

    Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!