মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে অন্তঃ বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আইন ও বিচার বিভাগ নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘HEAT ATF Sub-Project Proposal Writing (Phase-2)’ শীর্ষক প্রশিক্ষণ শুরু ত্রিশালে সাংবাদিকদের নির্বাচনী রিপোর্টিং ও ফ্যাক্ট চেকিং বিষয়ক কর্মশালা এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ত্রিশালবাসী কেনো ডাঃ মাহবুবুর রহমান লিটনকে ভোট দিবেন রাষ্ট্র ভাবনায় আইসিটি: কর্মসংস্থান ভিত্তিক ডিজিটাল রূপরেখা ড. এম এম রহমান নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তঃ বিভাগ ও আন্তঃ অনুষদ ভলিবল প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণ ত্রিশালে জামায়াতের প্রার্থী আসাদুজ্জামান সোহেলের সাংবাদিকদের সাথে মতবিনিময় নজরুল বিশ্ববিদ্যালয়ে সাত দিনব্যাপী ‘১০ম বার্ষিক নাট্যোৎসব ২০২৬’ শুরু ত্রিশালে বিএনপির প্রার্থী ডাঃ লিটনকে সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দের সমর্থন সংসদ সদস্য নির্বাচিত হলে ত্রিশালের রাস্তাঘাট শিক্ষা প্রতষ্ঠান সকল অবকাঠামোসহ সার্বিক উন্নয়ন করা হবে- ডাঃ লিটন

নজরুল বিশ্ববিদ্যালয়ে অন্তঃ বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আইন ও বিচার বিভাগ

রফিকুল ইসলাম শামীম
  • আপডেটের সময়: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ সময় দেখুন
নজরুল বিশ্ববিদ্যালয়ে অন্তঃ বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আইন ও বিচার বিভাগ

মতের ভিন্নতায় নয় বিভাজন, যুক্তিতেই প্রকৃত গনতন্ত্রের গঠন’ শ্লোগানকে সামনে রেখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পপুলেশন সায়েন্স ডিবেটিং ক্লাব আয়োজিত “তারুণ্যের চোখে নির্বাচন ও গণভোট” শীর্ষক অন্তঃ বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা শেষ হলো। ফাইনাল প্রতিযোগিতায় পপুলেশন সায়েন্স বিভাগের Justice for Hadi দলকে আইন ও বিচার বিভাগের Anonymous দল পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার ফাইনাল খেলা উপভোগ করেন এবং এই আয়োজনের প্রশংসা করেন। ৮ ফেব্রুয়ারি রবিবার বিকালে পপুলেশন সায়েন্স বিভাগে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পপুলেশন সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান ড. কে. এম. মুস্তাফিজুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পপুলেশন সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক শিলা সরকার, মো. মামুনুর রশিদ, মোহাম্মদ রকি খান চৌধুরী ও শিক্ষার্থীবৃন্দ। পপুলেশন সায়েন্স বিভাগের সহযোগিতায় পপুলেশন সায়েন্স ডিবেটিং ক্লাব এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। বিতর্ক প্রতিযোগিতায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৮টি বিভাগের ৬টি দল অংশগহণ করে। ফাইনালের সেরা বিতার্কিক হন সরকারি দলের প্রধানমন্ত্রী জান্নাতুল শেলী এবং প্রতিযোগিতার সেরা বিতার্কিক হন নক্ষত্র দলের সদস্য জিহান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD