রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
চিকিৎসার জন্য ঢাকায় এসে ছিনতাইকারীর হেঁচকা টানে শিক্ষিকার মৃত্যু বগুড়ার নন্দীগ্রামে ৭ বছরের শিশুকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা, যুবক আটক গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র বাণী ত্রিশালে বিপুল উৎসাহে ‘ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট-২০২৬’ ময়মনসিংহ কমার্স কলেজ ও একেএস হেলথকেয়ারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর পরীক্ষার ফল, জীবনের মূল্য ও আমাদের সম্মিলিত দায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা প্রশিক্ষন ক্যাম্পিংয়ে ইভেন্ট জয়ী ২ নজরুল বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ক্যাডেট ময়মনসিংহে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার ত্রিশালে কবি নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হামদ-নাত, আলোচনা ও দোয়া অনুষ্ঠান

ময়মনসিংহে চাঁদার টাকা বাড়ানোর প্রতিবাদে ত্রিশালে সিএনজি চালকদের ঢাকা -ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

রফিকুল ইসলাম শামীম
  • আপডেটের সময়: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪৫ সময় দেখুন
ময়মনসিংহে চাঁদার টাকা বাড়ানোর প্রতিবাদে ত্রিশালে সিএনজি চালকদের ঢাকা -ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ময়মনসিংহে চাঁদার টাকা বাড়ানোর প্রতিবাদে ত্রিশালে সিএনজি চালকরা ঢাকা – ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে।
রোববার সকাল সাড়ে ১০টায় দিকে পৌর সভার ৭ নং ওয়ার্ডের ইভা ফিলিং স্টেশন এলাকায় সিএনজি চালকরা ঢাকা – ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। ফলে মহাসড়রে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়,যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।খবর পেয়ে ত্রিশাল থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেনসহ পুলিশ টহল টীম ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিএনজি চলকদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়। সিএনজি চালকরা জানায়, ময়মনসিংহের মেডিকেল কলেজ গেইট এলাকায় ত্রিশাল টু ময়মনসিংহ গামী সিএনজি প্রতি সিএনজি হতে পূর্বে ২০-৩০ টাকা নেয়া হতো । কিন্তু রবিবার সকাল থেকে ৭০ টাকা এবং মাসিক ১ হাজার টাকা কার্যকর করার ফলশ্রুতিতে ত্রিশাল দরিরামপুরে সিএনজি চালকগণ সম্মিলিত হয়ে রাস্তা অবরোধ করে। চালকরা আরো জানান, পূর্বে থেকে ময়মনসিংহে সদর শ্রমিক নেতা দুকুল এর নেতৃত্বে টাকা সংগ্রহ করত মোঃ রফিক ও মোঃ মদন। কিন্তু রোবরার হঠাৎ ইজারার টাকা ২০ টাকা থেকে বাড়িয়ে করে ৭০ টাকা এবং মাসিক ১ হাজার টাকা বৃদ্ধি করায় আমরা রাস্তা অবরোধে বাধ্য হই।
এ ব্যাপারে ত্রিশাল থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, আপাতত সিএনজি চালকদের সাথে কথা বলে তাদের অবরোধ প্রত্যাহর করা হয়েছে। যেহেতু ঘটনা ময়মনসিংহ সদরের সেহেতু আমি পুলিশ সুপার স্যারের সাথে কথা বলে বিষয়টার সুষ্ঠ সমাধান করবো।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD