বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

রফিকুল ইসলাম শামীম
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৯৮ সময় দেখুন
নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপিত হয়। ২৬ মার্চ বৃহস্পতিবার সকালে নতুন প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী।

জাতীয় পতাকা উত্তোলন শেষে শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর মহান মুক্তিযুদ্ধে শহীদদের বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ হতে চির উন্নত মম শির এ পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। এরপর বিশ্ববিদ্যালয়ের অনুষদীয় ডিন, শিক্ষক সমিতি, বিভিন্ন বিভাগ, হল, কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন সংগঠনের পক্ষ হতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত এক আলোচনায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগ এবং দুই লক্ষেরও বেশি বীরাঙ্গনার নিগৃহীত হওয়ার মধ্য দিয়ে আমরা মহান স্বাধীনতা পেয়েছি। আমাদের মূল চাওয়া ছিল মানবাধিকার, সামাজিক সাম্যতা, ন্যায়বিচার প্রাপ্তি। আমরা গত ৫৫বছর ধরে এই য্দ্ধু করে চলেছি এগুলো প্রতিষ্ঠার জন্য। আজকের দিনে আমরা নতুন করে শপথ নিতে চাই, আসুন আমরা ১৯৭১ সালে প্রণীত গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানে লেখা সামাজিক ন্যায়বিচার, মৌলিক মানবাধিকার, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য আমরা চেষ্টা করে যাই। শহীদদের আত্মত্যাগ সেদিনই সফল হবে, যেদিন আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এসমস্ত অধিকারগুলো সমভাবে সকল ক্ষেত্রে প্রতিষ্ঠা করতে পারবো।’

সংক্ষিপ্ত আলোচনা করেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা ও শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. তুষার কান্তি সাহা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন), শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD