ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহাবুবুর রহমান সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি পাওয়ায় উপজেলা প্রশাসন ত্রিশাল এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী এ ফুলেল শুভেচ্ছা জানান। ২৫ মার্চ বুধবার প্রয়াত ইউএনও রাশেদুল ইসলাম কনফারেন্স রুমে এসময় উপজেলা প্রকৌশলী জোবায়েদ হোসেন, সমাজ সেবা অফিসার মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা তাহমিনা আক্তার, পৌরসভার সচিব রওশিন জাহান, খাদ্য কর্মকর্তা শ্যামল দত্ত সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী বলেন আমাদের প্রশাসনিক কর্মকর্তাদের সততা বজায় রেখে ভাল কাজের কোন বিকল্প নেই। আজকের মাহাবুবের এই অর্জন হলো সততা মেধা কর্ম দক্ষতা দিয়ে কাজ করা । তিনি পদোন্নতি প্রাপ্ত সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমানের উত্তর উত্তর মঙ্গল ও সফলতা কামনা করে তার লক্ষ্যে পৌঁছবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি এ আয়োজনে উপস্থিত সকলের সু স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন