রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
জনগনের ভোগান্তি লাঘবে উন্নয়ন কাজের কোনো ধরনের অবহেলা সহ্য করা যাবে না এমপি ডাঃ মাহবুবুর রহমান লিটন নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত ত্রিশালে পদোন্নতি পাওয়ায় সহকারী কমিশনারকে ফুলেল শুভেচ্ছা ত্রিশালে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এর সাথে বিএনপির সংসদীয় প্রতিনিধি দলের সভা অনুষ্ঠিত আমার নির্বাচনী এলাকার কোন রোগী যেন চিকিৎসা ওষুধ ছাড়া কেউ ফেরত না যায় ডাঃ লিটন আমাদের স্ব স্ব অবস্থান হতে ত্রিশালের মানুষের উন্নয়ন ও কল্যানে কাজ করতে হবে ডাঃ মাহবুবুর রহমান লিটন ময়মনসিংহে চাঁদার টাকা বাড়ানোর প্রতিবাদে ত্রিশালে সিএনজি চালকদের ঢাকা -ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

জনগনের ভোগান্তি লাঘবে উন্নয়ন কাজের কোনো ধরনের অবহেলা সহ্য করা যাবে না এমপি ডাঃ মাহবুবুর রহমান লিটন

রফিকুল ইসলাম শামীম
  • আপডেটের সময়: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ২০ সময় দেখুন
জনগনের ভোগান্তি লাঘবে উন্নয়ন কাজের কোনো ধরনের অবহেলা সহ্য করা যাবে না এমপি ডাঃ মাহবুবুর রহমান লিটন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এলজিইডি এর আওতাধীন চলমান উন্নয়ন কাজের মান ও গতি বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট ঠিকাদারদের নিয়ে এক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ মাচ শুক্রবার বিকেলে উপজেলা প্রকৌশল অধিদপ্তর ত্রিশালের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয় । সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী যোবায়েত হোসেন া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান্ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন। এ ছাড়াও সভায় এলজিইডি’র সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং ঠিকাদারগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে নবনিবাচিত সংসদ সদস্য ডা.মাহবুবুর রহমান লিটন উন্নয়ন কাজের গুণগত মান বজায় রাখার ওপর কঠোর গুরুত্বারোপ করেন। এসময় তিনি সংশ্লিষ্ট ঠিকাদারদেরকে চলমান সকল উন্নয়ন কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করার তাগিদ দেন। তিনি জনগণের ভোগান্তি লাঘবে উন্নয়নে কাজের কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি প্রদান করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD