গাজীপুরেসড়ক দুর্ঘটনায় স্ত্রী-সন্তানসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়ালসেতুতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ির দেওলিয়া বাড়ি এলাকার নজরুল হোসেনের ছেলে দন্তচিকিৎসক মামুন হোসেন, তার স্ত্রী শিমু আক্তার ও শিশু আরাফাত ইসলাম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোনাবাড়ি থেকে স্ত্রী-সন্তানসহ একটি মোটরসাইকেলে করে চন্দ্রার দিকে যাচ্ছিলেন মামুন হোসেন। পথে সফিপুর উড়ালসেতুর ওপর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা অজ্ঞাতনামা একটি গাড়ি মোটরসাইকেল আরোহীদের চাপা দিলে দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর মোর্শেদ বলেন, ‘ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিস্তারিত পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’