শিক্ষা
বিএনপি সরকার ক্ষমতায় থাকলেই শিক্ষার্থীদের পড়াশোনা ভালো হয় ক্ষমতায় না থাকলে পড়াশোনার পরিবেশ নষ্ট হয়ে যায় ডাঃ লিটন এমপি ।
ময়মনসিংহের ৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ডাঃ মাহমুর রহমান লিটন বলেছেন বিএনপি সরকার ক্ষমতায় থাকলেই শিক্ষার্থীদের পড়াশোনা ভালো হয় ক্ষমতায় না থাকলে পড়াশোনার পরিবেশ নষ্ট হয়ে যায়।
এ সময় তিনি আরো বলেন গত সরকারের আমলে শিক্ষকদেরকে বলা হতো ছাত্ররা কিছু লিখলে বাকিটা আপনারা লিখে দিবেন এবং এখানে বেশি দেখাতে হবে, গত ১৭ বছর সরকার যে দেশ চালাইছে ভোটার বিহীন নির্বাচনে করে সরকার যে দেশ চালাইছে সেই সরকার সৈরাচারী সরকার পড়াশোনার মান ধরে রাখতে পারেনা। এখন কিন্তু আর চলবে সেই আমলের পড়াশোনা পরীক্ষা দেয়া চলবে না, এখন হতে যদি তোমরা ভালো রেজাল্ট করতে চাও তাহলে তোমাদেও মনোযোগ দিয়ে পড়াশোনা করে হবে।
তিনি ময়মনসিংহের ত্রিশালে সরকারী নজরুল ডিগ্রী কলেজের এইচ এস সি প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের নবীনবরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।
২৬ নভেম্বর বৃহস্প্রতি বার সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে ত্রিশাল সরকারী নজরুল কলেজ শাখা ছাত্রদল এই নবীন বরন অনুষ্ঠানের আয়োজন করে।
নবীনবরন অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ত্রিশাল উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভুইয়া।
স্বাগত বক্তব্য রাখেন সরকারী নজরুল কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক এনামুল হক ।
ত্রিশাল সরকারী নজরুল কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মোশাররফ হোসেনের সভাপতিত্বে নবীনবরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল পৌর বিএনপির সাধারন সম্পাদক মোশাররফ হোসেন মিলন, ত্রিশাল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনিছুজ্জামান মৃর্ধা, যুগ্ম আহবায়ক জিয়াউল হক জামিল , যুগ্ম আহবায়ক আব্দুল আউয়াল ফরাজী, যুগ্ম আহবায়ক আব্দুল মতিন। অনুষ্ঠানের প্রধান অতিথি ডাঃ মাহবুবুর রহমার লিটন কে কলেজের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
নবীন বরন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরকারী নজরুল কলেজ শাখা সায়েম আল হাসান। কলেজ হতে এবছর এইচ এস সিতে জিপিএ ৫ পাওয়া ১১ মেধাবী শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।
বিজ্ঞাপন
Leaderboard: 728 × 90 px
এখানে আপনার বিজ্ঞাপন দিন



মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।