মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ মেডিকেলে আগুন, বের হতে গিয়ে হুড়োহুড়িতে নিহত ৬ ত্রিশালে ভিলেজ মিল্ক কালেকশন সেন্টার স্থাপনের নামে দুই কোটি ৬১ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ নজরুল সঙ্গীতে বিশেষ অবদান রাখায় শবনম মুশতারীকে নজরুল পদক প্রদান করলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বালুবাহী ড্রামট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নজরুল সঙ্গীতে বিশেষ অবদান রাখায় শবনম মুশতারীকে নজরুল পদক প্রদান করলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরকারি আশেক মাহমুদ কলেজের হল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ধর্ষণের পর বসতঘরে মাটিচাপা দেয়া হয় শিশু মরিয়মকে, অভিযুক্ত গ্রেপ্তার ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, আসিফের বিরুদ্ধে তদন্তে দুদক ‎ত্রিশালে ইসলামী আন্দোলনের সম্মেলনে নতুন নেতৃত্বে জাহাঙ্গীর ও মাহফুজ বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন

‘ফ্যাসিবাদের দোসররা চরিত্র পরিবর্তন না করলে চাকরি করার দরকার নেই’

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেটের সময়: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৫৫ সময় দেখুন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, গত সরকারের আমলে অন্যায় নির্দেশ মানতে বাধ্য হওয়া কর্মকর্তাদের এখন ইতিবাচক পরিবর্তন এনে জনগণের স্বার্থে কাজ করতে হবে।

সোমবার (৩১ আগস্ট) সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সুশাসন নিশ্চিতকরণ সংক্রান্ত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ফ্যাসিস্ট আমলে যা হয়েছে, তা আমরা জানি। ফ্যাসিবাদের দোসররা যদি চরিত্র পরিবর্তন করতে না পারে, তবে তাদের আর চাকরি করার দরকার নেই।’

তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। গত ২০ বছরের ক্ষতি আগামী পাঁচ বছরে পূরণের জন্য সবাইকে জনগণের স্বার্থে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মাদক, জুয়া ও ধর্ষণের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, অপরাধীরা যাতে আইনের ফাঁক দিয়ে পার পেয়ে না যায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সভায় ময়মনসিংহ বিভাগের বিভিন্ন আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD