মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ মেডিকেলে আগুন, বের হতে গিয়ে হুড়োহুড়িতে নিহত ৬ ত্রিশালে ভিলেজ মিল্ক কালেকশন সেন্টার স্থাপনের নামে দুই কোটি ৬১ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ নজরুল সঙ্গীতে বিশেষ অবদান রাখায় শবনম মুশতারীকে নজরুল পদক প্রদান করলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বালুবাহী ড্রামট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নজরুল সঙ্গীতে বিশেষ অবদান রাখায় শবনম মুশতারীকে নজরুল পদক প্রদান করলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরকারি আশেক মাহমুদ কলেজের হল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ধর্ষণের পর বসতঘরে মাটিচাপা দেয়া হয় শিশু মরিয়মকে, অভিযুক্ত গ্রেপ্তার ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, আসিফের বিরুদ্ধে তদন্তে দুদক ‎ত্রিশালে ইসলামী আন্দোলনের সম্মেলনে নতুন নেতৃত্বে জাহাঙ্গীর ও মাহফুজ বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন

ত্রিশালে ট্রাক সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত আহত ৪

রফিকুল ইসলাম শামীম
  • আপডেটের সময়: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৬৩ সময় দেখুন

ময়মনসিংহের ত্রিশালে রামপুর ঠাকুরবাড়ী মোড়ে দ্রুতগামী ট্রাক সামনের দিক হতে মুখোমুখি চাপা দিলে মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিক্সাটি দুমরে মুচরে গেলে ২ যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুর্ঘটনায় আরো আহত হয়েছেন ৪ জন। আহতরা সবাই এই সিএনজিরই যাত্রী ছিলেন।

ত্রিশাল থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে ৩১ আগষ্ট সোমবার সকাল পৌনে ৯ টার দিকে ত্রিশাল বালিপাড়া রোডে ত্রিশাল হইতে বালিপাড়া গামী একটি ট্রাক, যাহার রেজি নং-ঢাকা মেট্রো-ট-১২-৪৬৪৩, ট্রাক দ্রুত ও বেপরোয়া গতিতে চালাইয়া রং সাইডে আসিয়া নান্দাইল হইতে ত্রিশাল গামী যাত্রীবাহী সিএনজিকে ধাক্কা দিলে মুখোমুখি সংঘর্ষ হয় । সংঘর্ষে সিএনজি অটোরিক্সাটি দুমরে মুচরে যায় এসময় সিএনজিতে থাকা ইকবাল হোসেন (৩৬) ও এক অজ্ঞাত মহিলার ঘটনাস্থলেই মৃত্যু হয়। ইকবাল হোসেন কেন্দুয়া উপজেলার হারারকান্দি গ্রামের সুরুজ আলীর ছেলে। অপর এক মহিলার ঘটনাস্থলেই মৃত্যু হয়। নিহত মহিলার পরিচয় এখনো পাওয়া যায়নি। পিবিআই এর ফরেনসিক বিভাগের একটি চৌকস টিম নিহত মহিলার পরিচয় সনাক্ত করতেনিহত মহিলার আঙ্গুলের  ছাপ নিয়ে পরিচয় সনাক্ত করার কাজ করছে।


গুরুতর আহত সিএনজি চালক ফাইজুল ইসলাম (৩৪) যাত্রী রুবেল (৩০) হৃদয় (২২) নাদিম (২২) দেরকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করেন । দূর্ঘটনার পর ট্রাকের চালক ট্রাক ফেলে রেখে পালিয়ে গেছে।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মুনসুর আহমেদ জানান এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD