মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ মেডিকেলে আগুন, বের হতে গিয়ে হুড়োহুড়িতে নিহত ৬ ত্রিশালে ভিলেজ মিল্ক কালেকশন সেন্টার স্থাপনের নামে দুই কোটি ৬১ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ নজরুল সঙ্গীতে বিশেষ অবদান রাখায় শবনম মুশতারীকে নজরুল পদক প্রদান করলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বালুবাহী ড্রামট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নজরুল সঙ্গীতে বিশেষ অবদান রাখায় শবনম মুশতারীকে নজরুল পদক প্রদান করলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরকারি আশেক মাহমুদ কলেজের হল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ধর্ষণের পর বসতঘরে মাটিচাপা দেয়া হয় শিশু মরিয়মকে, অভিযুক্ত গ্রেপ্তার ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, আসিফের বিরুদ্ধে তদন্তে দুদক ‎ত্রিশালে ইসলামী আন্দোলনের সম্মেলনে নতুন নেতৃত্বে জাহাঙ্গীর ও মাহফুজ বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী আমাদের জন্য শুধুই আনন্দের দিন নয়-মামুন সরকার

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৬১ সময় দেখুন
মামুন সরকার
মামুন সরকার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য শুধুই আনন্দের দিন নয়, এটি আত্মপর্যালোচনা, দায়িত্ববোধ ও নতুন প্রত্যয়ের দিন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও নানা চড়াই-উতরাই পেরিয়ে আজও জনগণের অধিকার, গণতন্ত্র ও জাতীয় স্বার্থের প্রশ্নে রাজনীতি করে যাচ্ছে। ছাত্রদলের সদস্য সচিব হিসেবে আমার প্রত্যাশা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতি হবে শিক্ষার্থী-কেন্দ্রিক, শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ইতিবাচক। শিক্ষার্থীদের অধিকার ও ন্যায্য দাবির পাশে থেকে শিক্ষা, গবেষণা, সাংস্কৃতিক চর্চা এবং একটি নিরাপদ ও গণতান্ত্রিক ক্যাম্পাস গঠনে আমরা কাজ করতে চাই।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদের অঙ্গীকার ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সংগঠনকে সুসংগঠিত করা, সহনশীল ও দায়িত্বশীল রাজনৈতিক সংস্কৃতি চর্চা করা এবং সাধারণ শিক্ষার্থীদের আস্থা ও ভালোবাসা অর্জন করা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি ও বিএনপির প্রতিষ্ঠার চেতনাকে ধারণ করে জাতীয়তাবাদী ছাত্রদলকে একটি শিক্ষার্থী-বান্ধব, মানবিক ও দায়িত্বশীল সংগঠন হিসেবে এগিয়ে নেওয়াই হোক আমাদের আগামী দিনের লক্ষ্য।

মামুন সরকার, সদস্য সচিব-জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD