শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত ১, ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে নারী কর্মীদের সুরক্ষায় সেফ হোম, আইনি সহায়তায় ২২ ল’ ফার্ম দেশে খাদ্যশস্যের ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী দেশে বিনিয়োগে প্রবাসী বাংলাদেশিদের আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে গুজব রটানো হচ্ছে, সবাইকে সতর্ক থাকতে হবে : প্রধানমন্ত্রী দীর্ঘ দিন পর দেশে ফিরলেন মির্জা আব্বাস যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে ময়মনসিংহে নিহত ৩, আহত ১০ কওমি মাদরাসার জন্য ৬টি শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর তারেক রহমান আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে বিনিয়োগে প্রবাসী বাংলাদেশিদের আহ্বান রাষ্ট্রপতির

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ সময় দেখুন

বিদেশে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের দেশে বিনিয়োগ করার পাশাপাশি বিদেশি বিনিয়োগ নিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে প্রতিনিধিদলটি রাষ্ট্রপতিকে নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। রাষ্ট্রপতির আহ্বানে সাড়া দিয়ে প্রতিনিধিদল দেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে।

রাষ্ট্রপতি দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা, ফ্যাসিবাদবিরোধী ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের অর্থ, শ্রম ও মেধার অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, দেশ ও জাতি প্রবাসীদের অবদান ও ভূমিকা চিরদিন স্মরণ রাখবে।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল বিমানবন্দরে হয়রানি, ভোটদানের অধিকারসহ ব্যবসায়িক ও নাগরিক বিভিন্ন সুবিধা বৃদ্ধিতে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করে। সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে রাষ্ট্রপতি বলেন, প্রবাসীদের সুযোগ-সুবিধা বাড়াতে সরকার ইতিমধ্যে কাজ শুরু করেছে এবং পূর্ণাঙ্গ সেবা নিশ্চিত করতে প্রবাসী কার্ড চালু করেছে।

রাষ্ট্রপতি প্রবাসীদের কল্যাণে সরকার আরও কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান। দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে তিনি প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD