রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
আগামীর বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্মকে মেধা ও যোগ্যতা দিয়ে নিজেকে গড়ে তুলতে হবে ডাঃ মাহবুবুর রহমান লিটন ত্রিশালে স্বামীর মোটরসাইকেলে ওড়না প্যাঁচিয়ে প্রাণ গেল স্ত্রী ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত ১, ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে নারী কর্মীদের সুরক্ষায় সেফ হোম, আইনি সহায়তায় ২২ ল’ ফার্ম দেশে খাদ্যশস্যের ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী দেশে বিনিয়োগে প্রবাসী বাংলাদেশিদের আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে গুজব রটানো হচ্ছে, সবাইকে সতর্ক থাকতে হবে : প্রধানমন্ত্রী দীর্ঘ দিন পর দেশে ফিরলেন মির্জা আব্বাস যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে ময়মনসিংহে নিহত ৩, আহত ১০

ত্রিশালে স্বামীর মোটরসাইকেলে ওড়না প্যাঁচিয়ে প্রাণ গেল স্ত্রী

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ সময় দেখুন

ময়মনসিংহের ত্রিশালে মোটরসাইকেলের চাকায় ওড়না প্যাঁচিয়ে জুলেখা খাতুন (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী ফারুক আহমেদ আহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ত্রিশাল উপজেলার বইলর কানহর এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত জুলেখা খাতুন ফুলবাড়িয়া উপজেলার আছিম এলাকার বাসিন্দা ফারুক আহমেদের স্ত্রী। নিহতের স্বামীর বড় ভাই মো. শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্বামী-স্ত্রী মোটরসাইকেলে করে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন। পথে বইলর কানহর এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত জুলেখা খাতুনের গলায় থাকা ওড়না মোটরসাইকেলের চাকায় প্যাঁচিয়ে যায়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে গুরুতর আহত হন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত ফারুক আহমেদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

খবর পেয়ে ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।পুলিশ জানিয়েছে, পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই জুলেখা খাতুনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD