Blog

  • নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রথম ডাবল ব্লা ইন্ড পিয়ার রিভিউড একটি গবেষণা জার্নাল প্রকাশিত

    নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রথম ডাবল ব্লা ইন্ড পিয়ার রিভিউড একটি গবেষণা জার্নাল প্রকাশিত

    জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে প্রথমবারের মতো ডাবল ব্লা ইন্ড পিয়ার রিভিউড একটি গবেষণা জার্নাল ভলিউম ১, সংখ্যা ১, জুন ২০২৫ প্রকাশিত হয়েছে। ২১ সেপ্টেম্বর রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে জার্নালটির মোড়ক উম্মোচন করে প্রকাশনাটির শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

    এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমানসহ জার্নালটির সম্পাদনা পরিষদের সদস্যবৃন্দ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, মার্কেটিং বিভাগের প্রভাষক সুমনা আক্তার সুমি এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আজহারুল ইসলাম।
    জার্নালটির সম্পাদক হিসেবে সম্পাদনা করেছেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার এবং নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রফেসর ড. রাজু আহ্মেদ। সম্পাদনা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সোহেল রানা, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রফেসর ড. মো. তারিকুল ইসলাম, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান মো. রফিকুল আমিন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাসুদ রানা, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ তরিকুল ইসলাম জনি এবং মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. আব্দুল মোমেন। বহিস্থ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রফেসর ড. সৈয়দ জাবিদ হোসাইন।
    উল্লেখ্য, জার্নালটিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণেরও গবেষণা প্রবন্ধ মুদ্রিত হয়েছে। মোট ১২টি গবেষণা প্রবন্ধসম্বলিত প্রকাশিত জার্নালটির মূল্য তিনশত টাক আর বিদেশীদের জন্য ৫ ইউএস ডলার।

  • আবেদনের যোগ্যতা  না থাকলে ও ১০ বছর ধরে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মেহেদী উল্লাহ

    আবেদনের যোগ্যতা না থাকলে ও ১০ বছর ধরে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মেহেদী উল্লাহ

    আবেদনের যোগ্যতা না থাকলেও ১০ বছর ধরে শিক্ষকতা করছেন া নানা অনিয়ম আর জালিয়াতির অভিযোগের মুখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের শিক্ষক মেহেদী উল্লাহ া যোগ্যতা না থাকা সত্ত্বেও ১০ বছর ধরে শিক্ষকতা করছেন তিনি। শুধু তাই নয়, নিজের পছন্দের প্রার্থীকে শিক্ষক বানাতে নম্বর টেম্পারিংয়ের অভিযোগও আছে তার বিরুদ্ধে। নানা অভিযোগে এই শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

    মেহেদী উল্লাহর নিয়োগে জালিয়াতির অভিযোগ :
    সাধারণত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪.০০ (৫.০০ স্কেলে) এবং স্নাতক ও স্নাতকোত্তরে সিজিপিএ ৩.৫০ (৪.০০ স্কেলে) থাকার শর্ত থাকে।

    অভিযোগ উঠেছে, ২০১৫ সালে মেহেদী উল্লাহকে নিয়োগের জন্য বিশেষভাবে সেই শর্ত শিথিল করা হয়। ওই নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বিশেষ যোগ্যতার ভিত্তিতে প্রার্থীর ফলাফলের যেকোনো একটি শর্ত শিথিল করা হতে পারে।

    এই বিশেষ যোগ্যতা হিসেবে দেখানো হয়েছিল—ফোকলোর বিষয়ে স্বীকৃত প্রকাশনা থেকে প্রকাশিত গ্রন্থ, স্বীকৃত জার্নালে একক নামে প্রকাশিত প্রবন্ধ অথবা জাতীয় পুরস্কারপ্রাপ্তি। কিন্তু অনুসন্ধানে জানা যায়, মেহেদী উল্লাহর আবেদনের সময় তার স্নাতকে সিজিপিএ ছিল মাত্র ৩.৩১, যা নিয়োগের শর্ত ৩.৫০ এর চেয়ে কম। বিশেষ যোগ্যতা হিসেবে তিনি যে গ্রন্থ ও পুরস্কারের কথা বলেছিলেন, দুটিই ছিল বেসরকারি প্রতিষ্ঠানের। তার “ফোকলোরের প্রথম পাঠ” নামের বইটি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির প্রকাশিত ‘লোকসংস্কৃতি’ গ্রন্থ থেকে কপি করা বলে অভিযোগ রয়েছে।

    আবেদনকারী আশরাফুল ইসলাম নামের এক চাকরি প্রার্থী লিখিত অভিযোগে জানান, নিয়োগ বিজ্ঞপ্তিতে অনার্সে ন্যূনতম সিজিপিএ ৩.৫০ থাকার কথা থাকলেও নির্বাচিত প্রার্থীর সিজিপিএ ছিল ৩.৩১। তার পুরস্কার কোনো জাতীয় প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত নয়, বরং একটি কোম্পানি থেকে পাওয়া।

    তিনি অভিযোগ করেন, স্বজনপ্রীতি, দুর্নীতি এবং রাজনৈতিক প্রভাবের মাধ্যমে এই নিয়োগ দেওয়া হয়েছে।

    নম্বর টেম্পারিং ও অন্য শিক্ষার্থীর নিয়োগে প্রভাব :
    শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার পর মেহেদী উল্লাহর বিরুদ্ধে অন্য আরেকজন শিক্ষককে নিয়োগ দিতে নম্বর টেম্পারিংয়ের অভিযোগ ওঠে।

    অভিযোগ রয়েছে, তার পছন্দের প্রার্থী প্রদিতি রাউত প্রমাকে শিক্ষক হিসেবে নিয়োগ দিতে স্নাতকে সিজিপিএ ৩.৫০ বা তার বেশি পাওয়া শিক্ষার্থীদের স্নাতকোত্তরের ফল কম দেখানো হয়েছে। এর ফলে শুধুমাত্র প্রমা এবং আরেকজন শিক্ষার্থী ছাড়া কেউই আবেদন করার সুযোগ পাননি। প্রমা তার প্রথম চার সেমিস্টারের ফল ভালো না হওয়ায়, পরে বিশেষ সুযোগে কয়েকটি কোর্সের পরীক্ষা দিয়ে নম্বর বাড়িয়ে কোনোমতে সিজিপিএ ৩.৫০ করেন।

    অভিযোগকারীরা জানান, প্রমার নিয়োগপত্রে সংক্রান্ত কাগজপত্র তৎকালীন উপাচার্য সৌমিত্র শেখরের কক্ষে পাওয়া যায়। সেই সময় মেহেদী উল্লাহ ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক এবং উপাচার্যের আস্থাভাজন ছিলেন।

    আন্দোলনে বাধা এবং অন্যান্য অভিযোগ :
    ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনের সময়ও মেহেদী উল্লাহর বিরুদ্ধে শিক্ষার্থীদের উপর মারমুখী আচরণ করার অভিযোগ ওঠে। ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক হিসেবে তিনি আন্দোলনে বাধা দেন এবং শিক্ষার্থীদের গ্রাফিতি অঙ্কনে বাঁধা দেন। ভিডিও ফুটেজেও এই অভিযোগ প্রমাণিত হয়েছে।

    ইতিপূর্বে তার বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার চাকরি স্থায়ীকরণ স্থগিত করে এবং তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়।

    এ বিষয়ে জানতে চাইলে মেহেদী উল্লাহ তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমি বিজ্ঞপ্তির সম্পূর্ণ শর্ত পূরণ করেই আবেদন করেছি। নিয়োগ পরীক্ষায় প্রথম হয়ে প্রভাষক স্থায়ী পদে নিয়োগ পাই।’ তিনি তৎকালীন উপাচার্যের পিএস খন্দকার এহসান হাবিব তার ভাই নয় বলেও দাবি করেন। নম্বর টেম্পারিংয়ের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, স্নাতকোত্তরের দশটি কোর্সের মধ্যে তার একটি কোর্স ছিল।

    এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান জানান, এ সংক্রান্ত তদন্ত কমিটি কাজ করছে। রিপোর্ট হাতে পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

  • নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সফলতার একবছর আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় গড়ার স্বপ্ন

    নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সফলতার একবছর আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় গড়ার স্বপ্ন

    জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সপ্তম উপাচার্য হিসেবে বিশিষ্ট সমাজবিজ্ঞানী প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম গত ১৯ সেপ্টেম্বর ২০২৪ এ কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে যোগদান করেন। দেশের পরিবর্তীত পরিস্থিতিতে এবং বিশ্ববিদ্যালয়ের অস্থির পরিবেশে উপাচার্য হিসেবে যোগদান করে তিনি অত্যন্ত সফলতার সাথে বিশ্ববিদ্যালয় পরিচালনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি হাতে নিয়ে সামনের দিকে এগিয়ে নিচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ শৃঙ্খলায় এনে একাডেমিক, প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্তিত করেছেন। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। যোগদানের পর হতে তিনি সরেজমিনে বিভিন্ন বিভাগ ও দপ্তরে গিয়ে তাদের সমস্যা ও করণীয় ঠিক করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
    বিশ্ববিদ্যালয়ে যোগদানের কিছুদিনের মধ্যেই তিনি ‘দ্বিতীয় প্রশাসনিক ভবন’ ও কর্মচারী কোয়ার্টার ‘বন্ধন’ উদ্বোধন করেন। নবনির্মিত কলা ভবন ও বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েবসাইটের উদ্বোধন ও করেন উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। গত এক বছরে তিনি নজরুল ভাস্কর্যের সংস্কার কাজ ও কেন্দ্রীয় মসজিদের সংস্কার কাজ সম্পন্ন করেছেন। মসজিদে এয়ার কন্ডিশন লাগানোসহ সকল কাজ অত্যন্ত গুরুত্বসহকারে সম্পন্ন করেছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, কেন্দ্রীয় খেলার মাঠ, মেডিকেল সেন্টার, বিশ্ববিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় গেইট, টিএসসি ভবন, দশ তলা বিশিষ্ট ছাত্র হল ও ছাত্রী হল, দশ তলা বিশিষ্ট ইন্সটিটিউট ভবন এবং পাঁচ তলা বিশিষ্ট কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবন নির্মাণ কাজ দ্রæততার সাথে সম্পন্নের ব্যবস্থা করছেন। পুরাতন প্রশাসনিক ভবনের সামনে সৌন্দর্যবর্ধণে লাইট লাগিয়ে আলোকিত করেছেন। বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ সর্বরাহে ত্রæটি থাকায় বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (পিডিবি) এর উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে সমাধান করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সর্বরাহ নিশ্চিত করেছেন। এছাড়া আন্ডারগ্রাউন্ড বৈদ্যুতিক ব্যবস্থাপনার কাজ সম্পন্নের পথে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় দেশ-বিদেশের অন্যান্য প্রতিষ্ঠানের সাথে একসাথে কাজ করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারই অংশ হিসেবে নজরুল বিশ্ববিদ্যালয় ও আকিজ রিসোর্স দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। নজরুল বিশ্ববিদ্যালয় ও মালয়েশিয়ার লিংকন বিশ্ববিদ্যালয় কলেজের মধ্যে দ্বি-পাক্ষিক এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা গ্রহণ ও ভর্তি কার্যক্রম সম্পন্ন করেন এবং ওরিয়েন্টেশন প্রোগামেই শিক্ষার্থীদের হাতে একাডেমিক ক্যালেন্ডার তুলে দেন। বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও ইন্সটিটিউটের অংশগ্রহণে তৃতীয় গবেষণা মেলা আয়োজন করেন। বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা, সেমিনার, আলোচনা সভাসহ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলা নববর্ষ, জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি যথাযোগ্য মর্যাদায় পালন, জুলাই ৩৬ কর্ণার উদ্বোধন, জুলাই আন্দোলনে ত্রিশালের শহিদ ইনতিশারুল হক এর কবর জিয়ারতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। কবর জিয়ারত শেষে শহিদ ইনতিশারের চাচা মো. নাজমুল হকের হাতে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার ও তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এছাড়া নজরুল জয়ন্তী, রবীন্দ্র জয়ন্তী, প্রয়াণ দিবসসহ বিভিন্ন জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানেও এগিয়ে আসেন উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি নজরুল বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের আহত শিক্ষার্থী শাহজালাল আহমেদ জনিকে আর্থিক সহায়তা প্রদান করেন। জুলাই-আগস্ট অভ্যুত্থানে গুলিবিদ্ধ ত্রিশালের মোফাজ্জলের চিকিৎসায় আর্থিক সহায়তায় চেক প্রদান করেন। বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ক্যান্সারাক্রান্ত তৌহিদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। নজরুল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিবন্ধী শিক্ষার্থী তীর্থ দাসের নিকট অটোমেটিক হুইল চেয়ার হস্তান্তর করেন উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন। একাডেমিক কার্যক্রমের পাশাপাশি খেলাধুলার প্রতিও গুরুত্বারোপ করেন উপাচার্য। প্রশাসনের সার্বিক সহায়তায় আয়োজন করা হয় বিভিন্ন প্রতিযোগিতা। এর মধ্যে অন্যতম হলো জুলাই-আগস্ট শহিদ স্মরণে আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতা, আন্ত: অনুষদ ক্রিকেট প্রতিযোগিতা, আন্ত: বিভাগ (ছাত্র) ও আন্ত:অনুষদ (ছাত্রী) ক্রিকেট প্রতিযোগিতা এবং স্বাধীনতাকাপ আন্ত: বিভাগ(ছাত্র-ছাত্রী) ভলিবল প্রতিযোগিতা। নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ বৃত্তি প্রদান এবং শিক্ষার্থী গবেষকদের গবেষণা প্রকল্পের চেক প্রদান করা হয়। কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলে সঠিক সময়ে পুস্তক বিতরণ, বার্ষিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও বৃত্তি প্রাপ্তদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়কে আরো গতিশীল করার জন্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী নিয়োগ ও পর্যায়োন্নয়ন প্রদান করা হয়। প্রয়োজনীয় জনবল নিয়োগের লক্ষ্যে পদ ছাড়করণের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে একাধিকবার পত্র প্রেরণের সাথে সাথে যোগাযোগও করা হচ্ছে নিয়মিতভাবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালনের এক বছর পূর্তি উপলক্ষ্যে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতার মধ্য দিয়ে এই বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছি। সংশ্লিষ্ট সকলের অব্যাহত সহযোগিতা ও ঐকান্তিক প্রচেষ্টার মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে চাই। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আয়তন বৃদ্ধিসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। সকল ক্ষেত্রেই পূর্বের চেয়ে বাজেট ঘাটতি থাকায় আমাদের অনেক হিসেব-নিকেশ করে বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে হচ্ছে। তবে আমরা সকল পর্যায়ে সরকারের স্বল্প বরাদ্দের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করছি।’

  • ত্রিশালে বাগান ইসলামীয়া আলিম মাদ্রাসায় নবীন-বরণ

    ত্রিশালে বাগান ইসলামীয়া আলিম মাদ্রাসায় নবীন-বরণ

    ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বাগান ইসলামিয়া আলিম মাদরাসায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আলিম বর্ষের শিক্ষার্থীদের নবীন-বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বাগান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বাগান ইসলামিয়া আলিম মাদরাসা কতৃক আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে বাগান ইসলামীয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি এইচ এম জোবায়ের হোসাইনের সভাপতিত্ব করেন । নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) আসাদুজ্জামান।
    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাগান ইসলামীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফয়জুর রহমান। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানের প্রথমে মাদরাসার পুড়াতন শিক্ষার্থীরা নবীন শিক্ষার্থীদের রজনী গন্ধা ফুলের স্টিক দিয়ে বরণ করে নেয়। বাগান ইসলামিয়া আলিম মাদরাসার সহকারী অধ্যাপক শাহীনুর রহমান ও প্রভাষক আব্দুল হামিদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, ত্রিশাল আব্বাছিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ফজলুল হক, চকরামপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ওসমান গনি, ত্রিশাল থানার এসআই তারেক আহমেদ, বাগান ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইবনে খালেদ, মোহাম্মদপুর দাখিল মাদরাসার সুপার দিলরুবা মোমতাজী, নওপাড়া দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মোঃ সুজাত আলী, বাগান ইসলামিয়া আলিম মাদরাসার উপাধ্যক্ষ আজহারুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন ত্রিশাল আব্বাছিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ফজলুল হক।

  • আজকের নবীন শিক্ষার্থীদের  সুশিক্ষায় শিক্ষিত হয়ে বিশ্বকে জয় করতে হবে বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ

    আজকের নবীন শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে বিশ্বকে জয় করতে হবে বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ

    আজকের নবীন শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে বিশ্বকে জয় করতে হবে বলে অভিমত ব্যক্ত করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। তিনি
    বুধবার দুপুরে ময়মনসিংহের ত্রিশাল মহিলা কলেজ মাঠে কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন-বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে একথা বলেন। তিনি আরো বলেন ত্রিশাল মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা যারা আছে তাদের লেখাপড়া অধ্যাবসায় ই বলে দিবে তারা কিভাবে অনন্যা হয়ে যাবে। আজ এই নবীনবরন ই বলে দিচ্ছেতোমরা একটা বৃহত্তর কর্মকান্ডে ঢুকছো,তোমাদের সামনে কিন্তু একটা বড় চ্যালেঞ্চ আছে। তোমরা প্রতিটা শিক্ষার্থী জ্ঞান কোষ যদি তোমরা তোমাদের সেভাবে গড়ে তুলতে পারো । মাইলের পর মাইল পারি দিয়ে শিক্ষায় জ্ঞানে নিজেকে গড়ে তুলতে পারলেই একদিন এই পৃথিবীটাকে জয় করতে পারবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন, তিনি তার বক্তব্য প্রদানকালে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন দেশকে এগিয়ে নিতে হলে নারী শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠতে হবে নারীরা মায়েরা সুশিক্ষায় শিক্ষিত হলে রাষ্ট্র উন্নত হবে,তিনি আরো বলেন গত বিএনপির আমলে এই ত্রিশাল মহিলা কলেজের অবকাঠামো উন্নয়ন হয়েছে। আবার বিএনপি ক্ষমতায় গেলে এই মহিলা করেজের উন্নয়নের জন্য যা যা করার দরকার সব করা হবে।
    ত্রিশাল মহিলা ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোস্তেকা আনোয়ারের সভাপতিত্বে ডাঃ ফয়েজ আহমেরদ, ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী, স্টাফ কাউন্সিলের সদস্য সচিব শফিুকুল ইসলাম, ওসি মনসুর আহাম্মদ, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মুজিব প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ সেলিমুল হক তরফদার।

  • ময়মনসিংহে ফেসবুকে টুলেট দিয়ে প্রতারনা । প্রতারক চক্রের ২ নারী আটক

    ময়মনসিংহে ফেসবুকে টুলেট দিয়ে প্রতারনা । প্রতারক চক্রের ২ নারী আটক

    ময়মনসিংহে ফেসবুকে টুলেট দিয়ে প্রতারনা । প্রতারক চক্রের ২ নারী কে আটক করেছে ময়মনসিংহ পুলিশ । কয়েকমাস ধরেই নতুন বাসার সন্ধান করছিলেন অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। ফেসবুকে হঠাৎ সামনে আসে সাবলেট ভাড়ার একটি বিজ্ঞাপন। মুঠোফোনে কথা বলে সেই বাসা দেখতে গিয়ে ঘটে বিপত্তির মধ্যে পড়ে যায় কলেজ ছাত্রটি। বাসায় আটকে মারধর করে মুঠোফোন, ল্যাপটপ ও নগদ ২৫ হাজার টাকা নিয়ে নেয় চক্র। এরপর নানা ভয় দেখিয়ে ছেড়ে দেওয়া হয়। থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে চক্রের দুই নারী সদস্যকে আটক করেছে। এমন ঘটনা ঘটেছে ময়মনসিংহ নগরীতে।
    ঘটনার শিকার শিক্ষার্থী নাজমুল হাসান (নাঈম) নগরের আনন্দ মোহন কলেজের গণিত বিভাগের প্রথম বর্ষের ছাত্র। নাজমুল জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভূরারবাড়ী গ্রামের জহুরুল ইসলামের ছেলে।
    ঘটনার শিকার নাজমুল হাসান জানান, নগরের কলেজ রোডের মীরবাড়ি এলাকায় একটি মেসে থেকে পড়ালেখা করছেন তিনি। সেখানে ট্রেনের শব্দে পড়ালেখার সমস্যা হওয়ায় নতুন বাসার সন্ধ্যান করছিলেন। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে নিজের ফেসুবকে ইংরেজিতে ‘টু লেট ময়মনসিংহ’ লেখা গ্রুপে ব্যাচেলর ১ রুমের সাবলেট ভাড়ার বিজ্ঞাপন দেখতে পান। সেখানে দেওয়া মুঠোফোনের নম্বরে ফোন করলে বলা হয় দুই কক্ষের বাসায় এক কক্ষে স্বামী-স্ত্রী থাকেন আরেকটি কক্ষ সাবলেট ভাড়া দিবে। সে সময় নিজের বিকল ল্যাপটপ মেরামত করতে গাঙ্গীনারপাড় দিকে যাওয়ার জন্য বের হলে বাসাটি দেখতে যান। তিনি আরও বলেন, গুলকিবাড়ী এলাকার ফখরুজ্জামান টাওয়ারের দ্বিতীয় তলায় আমাকে নিয়ে যে কক্ষটি সাবলেট ভাড়া দেওয়া হবে সেটি দেখানোর জন্য ভেতরে ঢুকানো হয়। এরপর চারজন নারী ও চারজন যুবক সে রুমে ঢুকে। আমাকের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করতে থাকে। আমাকে বলা হয়, খারাপ কাজ করতে এসেছি। মারধরের এক পর্যায়ে ওরা আমার আইফোন, ল্যাপটপ নিয়ে যায় এবং সঙ্গে থাকা ৫ হাজার টাকা নিয়ে যায়। আমার কাছ থেকে লিখিত একটি জবানবন্দিও নেয় তারা যেনো বুঝাতে পারে আমি এখানে খারাপ কাজ করতে এসে আটকা পড়েছিলাম। এরপর সেই বাসা থেকে বের করে অস্ত্রের মুখে জিম্মি করে এটিএম বুথে থেকে ২০ হাজার টাকা তুলে হেলথ অফিসারের গলিতে নামিয়ে দেয়। এবং বলে, এ নিয়ে কাউকে কিছু বললে আমার ক্ষতি হবে। কোতয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, সকালে কলেজ ছাত্রের কাছ থেকে পাওয়া লিখিত অভিযোগ নিয়ে তদন্ত শুরু করা হয়। বিকেল চারটায় সাবলেট ভাড়ার নামে তরুণকে আটকে মারধর করা সেই বাসায় অভিযান চালিয়ে দুই তরুণীকে আটক করা হয়েছে । তারা হলেন, সাদিয়া জাহান ওরফে মেঘলা (২১) ও ফারিয়া আক্তার ওরফে পায়েল (১৯)। তাদের দুজনের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায়। এর মধ্যে সাদিয়া জাহান ময়মনসিংহ কমার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে বিশ্ববিদ্যালয় ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। আর ফারিয়া আক্তার তাড়াইল উপজেলার সহিলাটি মুক্তিযোদ্ধা কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী বলে পুলিশকে তথ্য দিয়েছে। এই চক্রের চারজন তরুণী ও চারজন তরুণের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। দুই তরুণীর জিম্মা থেকে কলেজছাত্রের মুঠোফোন ও ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ।
    কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, চক্রের অন্য সদস্যদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে। আটক দুজনকে মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার আদালতে সোপর্দ করা হবে।

  • কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির  উদ্বোধন

    কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

    ময়মনসিংহের ত্রিশালের নামাপাড়ায় অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পূবালী ব্যাংক পিএলসি-এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৫এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।
    ১১ সেপ্টম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের পাশে এই বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধনকালে প্রধান অতিথি নারিকেল গাছের চারা রোপণ করেন।

    এসময় চারা রোপনকালে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘পূবালী ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান হলেও দেশের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।’ বৃক্ষরোপণ কর্মসূচির প্রসংশা করে উপাচার্য বলেন, ‘পূবালী ব্যাংকের সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আগে থেকে বিদ্যমান থাকলেও এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সেই সম্পর্ক আরো বেগবান হলো।’

    এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. রাজু আহ্মেদ, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক প্রকৌশলী মো. হাফিজুর রহমান, পূবালী ব্যাংক পিএলসি-এর ময়মনসিংহ অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম, সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার মোহাম্মদ আজহারুল ইসলাম, ত্রিশাল শাখার শাখা ব্যবস্থাপক মোহাম্মদ ইউসুফ আলী ও ডেপুটি জুনিয়র অফিসার দেবরাজ ব্যানার্জীসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

    পূবালী ব্যাংক পিএলসি এই বৃক্ষরোপণ কর্মসূচির জন্য মোট ২০০ (দুইশত) টি বিভিন্ন প্রকার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদান করে। এর মধ্যে ছিল আম, জাম, পেয়ারা, আমড়া, লেবু, জলপাই, জাম্বুরা, অরবরই, আমলকি, বরই, দেবদারু, কাঠগোলাপ, বকুল, স্বর্ণচাঁপা ফুল, বহেরা, নিম, অর্জুন, চেরি, মেহেদী, কামরাঙা, লিচুসহ বিভিন্ন প্রজাতির চারা। গাছের চারাগুলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে রোপন করা হয়।

     

  • মাহাবুব- ই- খুদা রুমী’র মৃত্যু বার্ষিকীতে ফাল্গুন টিভি ২৪ এর পক্ষ থেকে  শ্রদ্ধাঞ্জলি

    মাহাবুব- ই- খুদা রুমী’র মৃত্যু বার্ষিকীতে ফাল্গুন টিভি ২৪ এর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি

    ময়মনসিংহ শহরের বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুব- ই- খুদা রুমী’র মৃত্যু বার্ষিকীতে ফাল্গুন টিভি ২৪ এর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন ফাল্গুন টিভি ২৪ এর চেয়ারম্যান ও ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম শামীম। ময়মনসিংহের বিশিষ্ট এই ব্যবসায়ী ময়মনসিংহ মোমেনশাহী আয়ুর্বেদিক কলেজের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি ও বিকাশের সাবেক ডিলার,সুনামধন্য আরো অনেক ব্যবসার সাথে জড়িত ছিলেন। সুনামধন্য বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুব-ই-খুদা রুমী’র মৃত্যু বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা ও জানানো হলো । শ্রদ্ধাঞ্জলিতে আরো জানানো হয় মহান আল্লাহ পাক যেন উনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন আমীন।

  • ত্রিশাল ধানীখোলা রোডের পৌরসভা অংশের কাজ চলছে

    ত্রিশাল ধানীখোলা রোডের পৌরসভা অংশের কাজ চলছে

    ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ত্রিশাল ধানীখোলা রাস্তার পৌরসভার অংশের কাজ খুব দ্রুত ভাবে চলছে। গতকাল সোমবার রাস্তার কাজ পরিদর্শন করছেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ত্রিশাল পৌরসভার প্রশাসক আব্দুল্লা আল বাকীউল বারী । এ সময় তার সাথে পৌর প্রকৌশলী প্রদ্বীপ কুমার দেবনাথসহ পৌরসভার কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। রাস্তার কাজ নিয়ে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ত্রিশাল পৌরসভার প্রশাসক আব্দুল্লা আল বাকী উল বারী বলেন পৌরসভার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা ছিলো ত্রিশাল বাজার হতে ধানীখোলা বাজার(ত্রিশাল টু ধানীখোলা রাস্তাটির । আশা করা যায় আবহাওয়া অনুকূলে থাকলে দ্রুতই এই রাস্তাটির কাজ শেষ হবে। একই রাস্তার ধানীখোলা ইউনিয়নের অংশের রাস্তা ভালো থাকলেও অতিবৃষ্টিতে বড় একটি অংশ ধ্বসে যাওয়ায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। এই অংশের সংস্কারের জন্য প্রাক্কলন করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই দ্রুত কাজ শুরু হবে। অন্যান্য রাস্তাগুলোও বিভিন্ন প্রকল্পের আওতায় কাজ করার চেষ্টা চলছে। আসলে আমাদের ত্রিশালে রাস্তার যে পরিমাণ বেহাল দশা তা রাতারাতি ঠিক করা কঠিন। তবে আমি ত্রিশাল উপজেলা ও পৌরসভার য়েসব খারাপ রাস্তা রয়েছে সে গুলো সংস্কার বা নতুন রাস্তা করার চেষ্টা করছি। তিনি এব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেছেন।

  • ত্রিশাল মহিলা কলেজের শিক্ষার্থীদের শিক্ষা মান আরো বৃদ্ধি করতে হবে-মুশতেকা আনোয়ার

    ত্রিশাল মহিলা কলেজের শিক্ষার্থীদের শিক্ষা মান আরো বৃদ্ধি করতে হবে-মুশতেকা আনোয়ার

    ত্রিশাল মহিলা ডিগ্রী কলেজের নবগঠিত কলেজ পরিচালনা কমিটির সভাপতি মুশতেকা আনোয়ার বলেছেন মহিলা কলেজের শিক্ষার্থীদের শিক্ষা মান আরো বৃদ্ধি করতে হবে, কলেজের শিক্ষকদের অনুরোধ করে তিনি বলেন আপনাদের যতো কষ্টই হোক,আপনাদের মেধা মনন দিয়ে পরিশ্রম করে আপনাদের শিক্ষার্থীদের এই কলেজ হতে পাশের হাড় ১০০ পার্সেন্ড করতে হবে। নারী শিক্ষায় ত্রিশালে একমাত্র মহিলা ডিগ্রী কলেজ ত্রিশাল মহিলা ডিগ্রী কলেজের পরিচালনা কমিটির সাধারন সভা অনুষ্ঠানের পর শিক্ষকদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন। শনিবার সকাল ১১ টায় মহিলা কলেজ মিলনায়তনে অধ্যক্ষ সেলিমুল হক তরফদারের সভাপতিত্বে কলেজ পরিচালনা কমিটির সাধারন সভা অনুষ্ঠিত হয়। কলেজ পরিচালনা কমিটির সাধারন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ শিক্ষানুরাগী মুশতেকা আনোয়ার। সভায় কমিটির অন্যান্য সদস্য ও শিক্ষক প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।