সোমবার, ০১ জুন ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশ গঠনে অবদান রাখা মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি ঢাবি শিক্ষকের মন্তব্য ঘিরে নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্ষোভ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে বিএনপির আট দিনের কর্মসূচি ঘোষণা শিশু ধর্ষণের আসামিকে গণপিটুনি আইসিইউতে মৃত্যু ত্রিশালে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন এমপি ডাঃ মাহবুবুর রহমান লিটন ঈদুল আজহায় দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা নজরুল বিশ্ববিদ্যালয়ে ১২৭তম নজরুল জয়ন্তীতে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন ত্রিশালে তিন দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠানমালার সমাপ্তি নজরুল বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আইন মন্ত্রী

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ডেস্ক রির্পোট
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৯ সময় দেখুন

ময়মনসিংহের ত্রিশালের নামাপাড়ায় অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পূবালী ব্যাংক পিএলসি-এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৫এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।
১১ সেপ্টম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের পাশে এই বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধনকালে প্রধান অতিথি নারিকেল গাছের চারা রোপণ করেন।

এসময় চারা রোপনকালে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘পূবালী ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান হলেও দেশের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।’ বৃক্ষরোপণ কর্মসূচির প্রসংশা করে উপাচার্য বলেন, ‘পূবালী ব্যাংকের সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আগে থেকে বিদ্যমান থাকলেও এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সেই সম্পর্ক আরো বেগবান হলো।’

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. রাজু আহ্মেদ, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক প্রকৌশলী মো. হাফিজুর রহমান, পূবালী ব্যাংক পিএলসি-এর ময়মনসিংহ অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম, সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার মোহাম্মদ আজহারুল ইসলাম, ত্রিশাল শাখার শাখা ব্যবস্থাপক মোহাম্মদ ইউসুফ আলী ও ডেপুটি জুনিয়র অফিসার দেবরাজ ব্যানার্জীসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

পূবালী ব্যাংক পিএলসি এই বৃক্ষরোপণ কর্মসূচির জন্য মোট ২০০ (দুইশত) টি বিভিন্ন প্রকার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদান করে। এর মধ্যে ছিল আম, জাম, পেয়ারা, আমড়া, লেবু, জলপাই, জাম্বুরা, অরবরই, আমলকি, বরই, দেবদারু, কাঠগোলাপ, বকুল, স্বর্ণচাঁপা ফুল, বহেরা, নিম, অর্জুন, চেরি, মেহেদী, কামরাঙা, লিচুসহ বিভিন্ন প্রজাতির চারা। গাছের চারাগুলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে রোপন করা হয়।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD