Blog

  • কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা-এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জের একটি আদালত।মঙ্গলবার (২১ এপ্রিল) আদালত এ আদেশ দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর আগে গত ১৩ এপ্রিল কুষ্টিয়ার জেলা প্রশাসকের (ডিসি) বদলি নিয়ে বিতর্কিত মন্তব্য করেন এই সংসদ সদস্য। তিনি অভিযোগ করেন, সংশ্লিষ্ট ডিসি ‘২০ থেকে ৩০ কোটি টাকা’ দিয়ে বদলি হয়ে এসেছেন। তার এই বক্তব্য সামাজিক ও প্রশাসনিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

    এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সংশ্লিষ্ট পক্ষ থেকে তার কাছে একটি লিগ্যাল নোটিশ (আইনি নোটিশ) পাঠানো হয়। পরবর্তীতে বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।এ বিষয়ে এখনো মুফতি আমির হামজা-এর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার দিকে নজর রাখছে সংশ্লিষ্ট মহল।

  • ত্রিশালে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য ছাত্রদলের দোয়া ও শুভকামনা।

    ত্রিশালে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য ছাত্রদলের দোয়া ও শুভকামনা।

    ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় আসন্ন এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী ২০২৬ ব্যাচের সকল শিক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন ত্রিশাল উপজেলা ছাত্রদল।

    সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক বার্তায় বলা হয়, বোর্ড পরীক্ষার এই প্রথম ধাপ শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই ধাপে সফলতার সঙ্গে উত্তীর্ণ হতে পারলে ভবিষ্যতের পথচলা আরও সহজ ও মসৃণ হবে।

    ত্রিশাল উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ ইয়াসির আরাফাত বলেন, “পরীক্ষার্থীদের প্রতি আমাদের আহ্বান থাকবে তারা যেন মনোযোগ ও আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে। আমরা সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”

    এ সময় তিনি শিক্ষার্থীদের সুস্বাস্থ্য, মানসিক দৃঢ়তা এবং কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের জন্য দোয়া করেন।

  • ত্রিশালে বোরো ধানের বাম্পার ফলন ,কৃষকের চোখে আনন্দ আর কালবৈশাখীর শঙ্কা

    ত্রিশালে বোরো ধানের বাম্পার ফলন ,কৃষকের চোখে আনন্দ আর কালবৈশাখীর শঙ্কা

    ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১২টি ইউনিয়নের দিগন্তজোড়া মাঠ এখন সোনালি আভায় উজ্জ্বল। বিস্তীর্ণ ফসলের মাঠে দোল খাচ্ছে কাঁচা-পাকা ধানের শীষ। রোদ আর হালকা বাতাসে যেন এক নীরব উৎসবের প্রস্তুতি চলছে গ্রামজুড়ে। উপজেলার কিছু অংশে আগাম জাতের ধান কাটা শুরু হলেও, অধিকাংশ এলাকায় আর কয়েক দিনের মধ্যেই পুরোদমে শুরু হবে ধান কাটার উৎসব। তবে এই প্রত্যাশার মাঝেও কৃষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে কালবৈশাখীর আগাম পূর্বাভাস ও শ্রমিক সংকট।

    চলতি মৌসুমের শুরুতে কিছুটা তাপপ্রবাহের কারণে ধানের শীষ বের হওয়ার সময় ‘চিটা’ পড়ার যে আশঙ্কা তৈরি হয়েছিল, সাম্প্রতিক বৃষ্টিতে তা অনেকটাই কেটে গেছে। বর্তমানে ধানগাছ সতেজ এবং দানা বেশ পুষ্ট হয়েছে। তবে শেষ মুহূর্তে এসে প্রকৃতি শিলা বৃষ্টি ক্ষতি না করে এই প্রার্থনা এখন সবার মুখে।

    ত্রিশাল ইউনিয়নের কৃষক আব্দুর রউফ বলেন, কয়েক দিন ধরে খুব ভয়ে আছি। দিনরাতে হুটহাট ঝড়বৃষ্টি হচ্ছে। এখনো বড় কোনো ক্ষতি হয়নি। আর কয়েকটা দিন আবহাওয়া ভালো থাকলে এবার ফলন নিয়ে চিন্তা নেই। কৃষকদের মতে, হালকা বৃষ্টি ধানের জন্য এখন উপকারী হলেও কালবৈশাখীর দমকা হাওয়ায় ধান মাটিতে লুটিয়ে পড়লে বড় লোকসানের মুখে পড়তে হবে তাদের।

    এদিকে ফলন ভালো হলেও কৃষকদের ভাবিয়ে তুলেছে ধান কাটার শ্রমিক। স্থানীয় পর্যায়ে পর্যাপ্ত শ্রমিক না থাকায় বাইরের এলাকার শ্রমিকের ওপর নির্ভর করতে হয় যা চাষিদের উৎপাদন খরচ বাড়িয়ে দেয়।

    বৈলর ইউনিয়নের কৃষক জয়নাল আবেদীন আক্ষেপ করে বলেন,ঠিক সময়ে শ্রমিক পাওয়া দায়। যারা আসে তারা অতিরিক্ত মজুরি চায়। সময়মতো ধান কাটতে না পারলে আবার ঝড়ে নষ্ট হওয়ার ভয় থাকে। একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে বাড়তি মজুরি নিয়ে আমাদের দুশ্চিন্তা। ত্রিশাল উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ত্রিশালে উল্লেখযোগ্য পরিমাণ জমিতে বোরো আবাদ হয়েছে এবং এখন পর্যন্ত মাঠের অবস্থা অত্যন্ত সন্তোষজনক।

    উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া রহমান বলেন, ধান এখন পাকার শেষ পর্যায়ে। আমরা কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছি যেন ৮০ শতাংশ পেকে গেলেই ধান কেটে ফেলা হয়। ঝড়ের পূর্বাভাস পেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর উপজেলায় বাম্পার ফলন অর্জিত হবে

  • নতুন জীবনের আগে পুরোনো ভালোবাসার কাছে ফিরে দেখা কবরের পাশে কান্নায় ভেঙে পড়লেন বর

    নতুন জীবনের আগে পুরোনো ভালোবাসার কাছে ফিরে দেখা কবরের পাশে কান্নায় ভেঙে পড়লেন বর

    বিয়ের সাজে সেজে নতুন জীবনের পথে রওনা হয়েছিলেন রিয়াদ। পরিবার-পরিজনের সিদ্ধান্তে দ্বিতীয়বারের মতো ঘর বাঁধতে যাচ্ছিলেন তিনি। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই হঠাৎ থেমে যায় তার যাত্রা  একটি কবরস্থানের সামনে। সেই কবরেই ঘুমিয়ে আছেন তার জীবনের প্রথম ভালোবাসা, প্রয়াত স্ত্রী। গাড়ি থেকে নেমে মেয়েকে সঙ্গে নিয়ে কবরের পাশে গিয়ে দাঁড়ান রিয়াদ। কিছুক্ষণ নীরবতা, তারপর হঠাৎ আবেগের বিস্ফোরণ অশ্রু ধরে রাখতে পারেননি তিনি। চারপাশের মানুষ নিঃশব্দে দেখেছে এক ব্যক্তির ভেতরের লড়াই—অতীতের স্মৃতি আর বর্তমানের বাস্তবতার মধ্যে দোলাচল। নতুন সম্পর্কের দিকে এগোলেও, পুরোনো ভালোবাসার প্রতি তার টান যেন এতটুকুও কমেনি।

    জানা গেছে, ২০২৩ সালে ক্যানসারে মারা যান রিয়াদের প্রথম স্ত্রী। দীর্ঘ একাকীত্বের পর পরিবারের চাপে দ্বিতীয় বিয়েতে সম্মতি দেন তিনি। তবে জীবনের এই নতুন অধ্যায়ের শুরুতে, প্রিয় মানুষটির স্মৃতির কাছে ফিরে গিয়ে যেন শেষবারের মতো নিজের আবেগকে মুক্তি দিলেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই বলছেন এটি শুধু একটি ঘটনা নয়, বরং ভালোবাসা, হারিয়ে ফেলা আর এগিয়ে যাওয়ার এক নিঃশব্দ গল্প।সোমবার ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি দেখে অনেক নেটিজেন আবেগাপ্লুত হচ্ছেন এবং ইতিবাচক কমেন্ট করছেন। এর আগে গত শনিবার (১৮ এপ্রিল) উপজেলার বালুতুপা এলাকায় রিয়াদ নামের ওই যুবক বর সেজে দ্বিতীয় বিয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হন। পথে একটি কবরস্থানের সামনে এসে তিনি গাড়ি থামান। পরে একমাত্র কন্যা সন্তানকে সঙ্গে নিয়ে প্রথম স্ত্রীর কবর জিয়ারত করেন।

  • ত্রিশালে কৃষকের মাঝে বিনামূল্যে আউশ বীজ ও সার বিতরণ

    ত্রিশালে কৃষকের মাঝে বিনামূল্যে আউশ বীজ ও সার বিতরণ

    রফিকুল ইসলাম শামীম ময়মনসিংহের ত্রিশালে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।২০ এপ্রিল সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী। উপজেলা সিনিয়র কৃষি ককর্মকর্তা তানিয়া রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মৃধা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসোইন , উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি একেএম কেরামত হোসেন আকন্দ, উপজেলা কৃষক দলের আহবায়ক শফিকুল ইসলাম প্রমুখ। উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া রহমান জানান, আউশ ধানের উৎপাদন বৃদ্ধিতে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ বছর উপজেলার মোট ৩ হাজার ১০০ জন কৃষকের মাঝে এই উপকরণগুলো বিতরণ করা হয়েছে। প্রতিটি কৃষককে নির্দিষ্ট পরিমাণ উন্নত মানের উফশী আউশ বীজ এবং প্রয়োজনীয় রাসায়নিক সার বিনামূল্যে প্রদান করা হয়।

  • ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী তালিকা চূড়ান্ত

    ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী তালিকা চূড়ান্ত

    ঢাকায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক ঘোষণায় ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, দীর্ঘ আলোচনার পর আন্দোলন-সংগ্রামে সক্রিয়, অভিজ্ঞ ও ত্যাগী নারী নেত্রীদের মধ্য থেকেই এই তালিকা চূড়ান্ত করা হয়েছে।

    ঘোষিত তালিকায় রয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিপুণ রায় চৌধুরীসহ মোট ৪৫ জন নারী নেত্রী। দলীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে শীর্ষ নেতাদের বৈঠকে প্রার্থীদের চূড়ান্ত করা হয়। সেখানে সাংগঠনিক কার্যক্রম, আন্দোলনে ভূমিকা এবং দীর্ঘ রাজনৈতিক সম্পৃক্ততাকে গুরুত্ব দেওয়া হয়।

    এর আগে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিভিন্ন বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়। সেখানে অনেকেই তাদের রাজনৈতিক অবদান তুলে ধরেন এবং দলীয় সিদ্ধান্ত মেনে চলার অঙ্গীকার করেন।

    দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচিত নারী নেত্রীরা ভবিষ্যতে অন্যদের সঙ্গে সমন্বয় করে সংসদীয় ও উন্নয়নমূলক কার্যক্রমে ভূমিকা রাখবেন।

  • হজযাত্রায় তিন দিনেই সৌদি পৌঁছালেন ১২ হাজারের বেশি বাংলাদেশী

    হজযাত্রায় তিন দিনেই সৌদি পৌঁছালেন ১২ হাজারের বেশি বাংলাদেশী

    চলতি বছরের হজ কার্যক্রমের শুরুতেই উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছে গেছেন। মাত্র তিন দিনের মধ্যেই ১২ হাজার ৮৫৫ জন যাত্রী গন্তব্যে পৌঁছানোর তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সোমবার (২০ এপ্রিল) আশকোনা হজ অফিসের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, হজযাত্রীদের যাত্রা সহজ ও স্বস্তিদায়ক করতে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। আশকোনা হজ ক্যাম্পে এখন ব্যস্ত সময় পার করছে যাত্রীরা। এখানেই তারা বোর্ডিং পাস সংগ্রহ থেকে শুরু করে ইমিগ্রেশনসহ প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করছেন।

    এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। তাদের ব্যবস্থাপনায় কাজ করছে ৬৬০টি বেসরকারি হজ এজেন্সি, যার মধ্যে ৩০টি লিড এজেন্সি এবং ৬৩০টি সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছে। প্রতিবেদন অনুযায়ী, ২০ এপ্রিল সকাল ১০টা পর্যন্ত মোট ৩২টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছেছেন। এয়ারলাইন্সভিত্তিক হিসাব অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১২টি ফ্লাইটে ৪,৯৭৪ জন, সৌদি এয়ারলাইন্সের ১২টি ফ্লাইটে ৪,৬৬৭ জন, এবং ফ্লাই নাস এয়ারলাইন্সের ৮টি ফ্লাইটে ৩,২২৪ জন যাত্রী গেছেন।

    হজ মৌসুমের শুরুতেই এমন ধারাবাহিক কার্যক্রম অব্যাহত থাকলে নির্ধারিত সময়ের মধ্যেই সকল যাত্রীর যাতায়াত সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে সংশ্লিষ্টরা।

  • জামালপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ত্রিশাল থানার বর্তমান ওসি মনসুর আহাম্মদ

    জামালপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ত্রিশাল থানার বর্তমান ওসি মনসুর আহাম্মদ

    জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মনসুর আহাম্মদ। বর্তমানে তিনি ময়মনসিংহ জেলার ত্রিশাল থানায় অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত থাকলেও, জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানায় থাকাকালীন তাঁর কাজের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা অর্জন করেছেন। আজ রবিবার (১৯ এপ্রিল) জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন আনুষ্ঠানিকভাবে এই পুরস্কারের ঘোষণা দেন। জানা গেছে, ত্রিশাল থানায় যোগদানের পূর্বে মনসুর আহাম্মদ জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানায় অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। তাঁর কর্মকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নয়ন,মাদক নির্মূলে সাহসী ও সফল অভিযান,জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ ভূমিকা পালন করেন। এই সকল সাফল্যের ওপর ভিত্তি করেই জেলা পুলিশ তাঁকে শ্রেষ্ঠ ওসি’র মর্যাদায় ভূষিত করেছে।দেওয়ানগঞ্জ থেকে বদলি হয়ে ত্রিশাল থানায় যোগ দেওয়ার পরপরই এই সাফল্যের সংবাদটি আসে। ওসি মনসুর আহাম্মদ বলেন,পুরস্কার কাজের গতি ও দায়বদ্ধতা বাড়িয়ে দেয়। আগামী দিনেও যেন সততার সাথে দায়িত্ব পালন করে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে পারি সেজন্য আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

  • ত্রিশালে নজরুল বিশ্ববিদ্যালয়ে বেওয়ারিশ কুকুরের উপদ্রবে আতঙ্ক, দ্রুত পদক্ষেপের দাবি

    ত্রিশালে নজরুল বিশ্ববিদ্যালয়ে বেওয়ারিশ কুকুরের উপদ্রবে আতঙ্ক, দ্রুত পদক্ষেপের দাবি

    ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেওয়ারিশ কুকুরের উপদ্রব মারাত্মক আকার ধারণ করেছে। দিন-রাত কুকুরের দলবদ্ধ ঘোরাফেরা ও তাড়া করার ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ পুরো ক্যাম্পাসে আতঙ্ক বিরাজ করছে। খোঁজ নিয়ে জানা যায়, গত এক মাসে ক্যাম্পাসের ভেতরে অন্তত ৪০ জনের বেশি শিক্ষার্থী ও কর্মচারী কুকুরের তাড়া খেয়েছেন। কেন্দ্রীয় মাঠ, সিঙ্গারা হাউস, চারুদ্বীপ, বিদ্রোহী ও অগ্নিবীণা হল এলাকা, নতুন প্রশাসনিক ভবন, দুইটি গেট এবং বটতলা প্রায় সব এলাকাতেই বেওয়ারিশ কুকুরের বিচরণ লক্ষ্য করা যাচ্ছে।

    ভুক্তভোগী শিক্ষার্থীরা জানিয়েছেন, বিশেষ করে সন্ধ্যার পর ও রাতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদুল হাসান বলেন, “হঠাৎ কয়েকটি কুকুর আমাকে ঘিরে ধরে তাড়া করে। কোনোভাবে নিজেকে রক্ষা করেছি। এখন রাতে একা বের হতে ভয় লাগে।”

    আরেক শিক্ষার্থী সাদিয়া আক্তার বলেন, “সন্ধ্যার পর বাইরে বের হলে সব সময় ভয় কাজ করে। বিশেষ করে মেয়েদের জন্য পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এদিকে বিষয়টি নিয়ে প্রাণী অধিকারকর্মীরা কুকুর নিধনের পরিবর্তে সচেতনতা ও নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের ওপর গুরুত্ব দিচ্ছেন। ‘জাককানইবি অ্যানিমেল ওয়েলফেয়ার সোসাইটি’র সাধারণ সম্পাদক ঐশিক নূর জানান, তারা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে শিগগিরই সচেতনতামূলক সেমিনার ও কর্মশালা আয়োজনের উদ্যোগ নিয়েছেন। পাশাপাশি কুকুর ও বিড়ালকে টিকাদানের আওতায় আনার পরিকল্পনাও রয়েছে।

    তিনি আরও বলেন, আক্রমণাত্মক আচরণকারী কুকুরগুলোকে আলাদা করে যথাযথ ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হবে।

    বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহাবুবুর রহমান জনি বলেন, “কুকুরগুলো সরানোর আগেও চেষ্টা করা হয়েছিল, তবে পুরোপুরি সম্ভব হয়নি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং পৌরসভাকে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি ভেটেরিনারি কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে টিকাদান কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থী ও শিক্ষকরা মনে করছেন, বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত, কার্যকর ও স্থায়ী সমাধান প্রয়োজন। নিরাপদ ও স্বস্তিকর ক্যাম্পাস নিশ্চিত করতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

  • ছায়া সংসদ বিতর্কে স্ট্যামফোর্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয়  উপাচার্যের হাতে বিজয়ী ট্রফি হস্তান্তর

    ছায়া সংসদ বিতর্কে স্ট্যামফোর্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্যের হাতে বিজয়ী ট্রফি হস্তান্তর

    জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় স্ট্যামফোর্ড ইউনিভর্সিটিকে ছায়া সংসদ বিতর্কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গত ১৮ এপ্রিল শনিবার ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে আসন্ন বাজেট নিয়ে রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) তে অনুষ্ঠিত হয় এক বিশেষ প্রাক বাজেট ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় দলকে বিজয়ী দল হিসেবে প্রাপ্ত ট্রফি ১৯ এপ্রিল রবিবার দুপুরে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের নিকট হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়ের বিজয়ী বিতার্কিকগণ। এসময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বিজয়ী বিতার্কিকগণকে উষ্ণ অভিনন্দন জানিয়ে ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

    ‘আগামী বাজেটে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমেই অর্থনৈতিক সুরক্ষা অর্জন করা যাবে’ এই বিষয়ে সরকারি দল হিসেবে যুক্তি উপস্থাপন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকগণ। বিরোধীদল হিসেবে অংশগ্রহণ করেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বিতার্কিকগণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য, সিপিডি’র সম্মানীয় ফেলো এবং বিশিষ্ট অর্থনীতিবিদ। স্পীকার হিসিবে দায়িত্ব পালন করেন হাসান আহমেদ চৌধুরী কিরণ, চেয়ারম্যান, ডিবেট ফর ডেমোক্রেসি।

    বিতর্ক প্রতিযোগিতায় প্রধানমন্ত্রী/ সংসদ নেতা হিসেবে লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের হরি প্রিয়া সেন, অর্থমন্ত্রী হিসেবে আইন ও বিচার বিভাগের মো: হাসিবুর রহমান, সাংসদ হিসেবে ফোকলোর বিভাগের মো: আতিকুর রহমান সেতু এবং দলীয় সদস্য হিসেবে অংশগ্রহণ করেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের আসাদুর রহমান রবিউল ও আইন ও বিচার বিভাগের সাঈদা রহমান শৈলী।