Blog

  • ত্রিশালে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করলেন সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন

    ত্রিশালে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করলেন সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন

    ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেছেন, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আপনারা আমাকে ভোট দিয়ে আপনাদের প্রতি নিধি হিসেব সংসদে পাঠিয়েছেন আমি মনে উপজেলা উন্নয়ন দ্রত গতিতে কাজ করে যাবো যার ধারাবাহিকতা ইতো মধ্যে শুরু হয়েছে া অল্প সময়ের মধ্যে এিশালের সকল প্রকার উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে ইনশাআল্লাহ

    প্রধান অতিথির বক্তব্যে এমপি লিটন বলেন, নির্বাচনে বিজয়ী হওয়ার পর মোক্ষপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছেন। তিনি বলেন, “ত্রিশালের ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভাকে সমান গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম চালানো হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন সড়কের কাজ শুরু হয়েছে এবং নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণও চলমান রয়েছে।”

    তিনি আরও বলেন, “ত্রিশালের রাস্তাঘাট দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। এ সমস্যা সমাধানে জাতীয় সংসদে আমি জোরালোভাবে কথা বলেছি। ইতোমধ্যে উপজেলার সব সড়কের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে এবং পর্যায়ক্রমে সেগুলোর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে।”

    শিক্ষা খাতের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “ত্রিশালের মাদ্রাসা, স্কুল ও কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠানের যেসব ভবন নেই বা অসম্পূর্ণ রয়েছে, আগামী জুন মাসের পর সেগুলোর কাজ শুরু হবে। যেসব প্রতিষ্ঠানে আংশিক ভবন রয়েছে, সেগুলোও পূর্ণাঙ্গ করা হবে।”

    সংস্কৃতি ও ঐতিহ্যের প্রসঙ্গ টেনে এমপি লিটন বলেন, দীর্ঘ প্রায় দুই দশক পর জাতীয়ভাবে ত্রিশালে নজরুল জয়ন্তী উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর জন্মস্থান হিসেবে ত্রিশালের ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ এখানে আসবে এবং সাংস্কৃতিক চর্চা আরও সমৃদ্ধ হবে।”

    তিনি আরও উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অতীতে একাধিকবার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন, যা ত্রিশালের সাংস্কৃতিক গুরুত্বকে আরও উজ্জ্বল করেছে।

    তিনি ১৭ এপ্রিল শনিবার দুপুরে ত্রিশাল উপজেলার মোক্ষপুর ইউনিয়নে নবনির্মিত স্কুল ভবনের উদ্বোধন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি কোনাবাখাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন এবং পরবর্তীতে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। আগে তিনি সরকারি নজরুল একাডেমি প্রবেশপথের রাস্তা এবং নিজবাখাইল খাঘাটি সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করেন।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী যেবায়েত হোসেন,উপজেলা বিএনপির আহ্বায়ক জিয়াউল হাসান জামিল,
    উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এ.কে.এম কেরামত হোসেন আকন্দ,মোক্ষপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরুখ আহমদ নতুন, সাইফুল ইসলাম, এবং আবু সাঈদ নজরুল মাস্টার প্রমুখ।

  • ত্রিশালে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার, হেরোইন উদ্ধার

    ত্রিশালে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার, হেরোইন উদ্ধার

    ময়মনসিংহের ত্রিশালে থানা পুলিশের অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৮টার দিকে ত্রিশাল পৌরসভার নওধার এলাকার ঈদগাহ মাঠের দক্ষিণ-পশ্চিম কোণ থেকে তাকে আটক করা হয়।

    গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ বাবুল মিয়া (৪৩)। এ সময় তার হেফাজত থেকে ৮ (আট) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা। ত্রিশাল থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে ত্রিশাল থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

    পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ময়মনসিংহে ফুয়েল কার্ড ছাড়া মিলবে না অকটেন-পেট্রোল, ২০ এপ্রিল থেকে নতুন নির্দেশন

    ময়মনসিংহে ফুয়েল কার্ড ছাড়া মিলবে না অকটেন-পেট্রোল, ২০ এপ্রিল থেকে নতুন নির্দেশন

    জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা আনতে নতুন নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন, ময়মনসিংহ। আগামী ২০ এপ্রিল ২০২৬, সোমবার থেকে ময়মনসিংহ জেলার সব ফিলিং স্টেশনে জেলা প্রশাসনের ইস্যুকৃত ফুয়েল কার্ড ছাড়া অকটেন ও পেট্রোল সরবরাহ করা হবে না বলে গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

    জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি সাশ্রয় ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি ফিলিং স্টেশনকে ফুয়েল কার্ডধারী যানবাহনে জ্বালানি সরবরাহের আগে কার্ডে তারিখসহ সর্বশেষ মাইলেজ সঠিকভাবে লিপিবদ্ধ করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বাক্ষর ও সীল দ্বারা তা প্রত্যয়ন করতে হবে।

    এছাড়া, যানবাহন ছাড়া অন্য কোনো পাত্রে জ্বালানি নিতে হলে জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসনের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক করা হয়েছে। এ ক্ষেত্রে কোনো ব্যতিক্রম হবে না বলেও স্পষ্ট করা হয়েছে।

    বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ফিলিং স্টেশনগুলোকে এই কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল নিয়োজিত রাখতে হবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এদিকে, জেলায় ফুয়েল কার্ড পেতে আগ্রহীদের নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করতে বলা হয়েছে। আবেদনপত্রে যানবাহনের বিস্তারিত তথ্য, ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন কাগজপত্র, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করতে হবে। সিটি কর্পোরেশন এলাকায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং উপজেলা পর্যায়ে সংশ্লিষ্ট নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন জমা দিতে হবে।

    নতুন এই উদ্যোগের ফলে জ্বালানি বিতরণে স্বচ্ছতা বাড়বে এবং অপচয় কমবে বলে আশা করছে প্রশাসন।

  • ত্রিশালে মানবকল্যাণ ফাউন্ডেশনের যাত্রা শুরু, প্রথম সভায় স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণ

    ত্রিশালে মানবকল্যাণ ফাউন্ডেশনের যাত্রা শুরু, প্রথম সভায় স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণ

    ত্রিশালে আত্মপ্রকাশ করেছে ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশন নামে একটি অরাজনৈতিক ও মানবসেবামূলক সংগঠন। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় অবদান রাখাই সংগঠনটির মূল লক্ষ্য।

    গত ১৭ এপ্রিল অনুষ্ঠিত হয় সংগঠনটির প্রথম মতবিনিময় সভা। এতে প্রায় অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী অংশ নেন। সভায় অংশগ্রহণকারীরা মানবতার সেবায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং দ্রুত সময়ের মধ্যে সংগঠনের কার্যক্রম সুসংগঠিত করার পরিকল্পনা গ্রহণ করেন।

    সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দয়া নয় বরং মানবিকতার ভিত্তিতে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে সমাজের সকল শ্রেণির মানুষকে এই উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

    উল্লেখ্য, এই উদ্যোগ গ্রহণের জন্য উদ্যোক্তা মোঃ মিনহাজ-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে

  • রাজধানীতে বিশেষ অভিযান  তেজগাঁও বিভাগে আটক ৬৯

    রাজধানীতে বিশেষ অভিযান তেজগাঁও বিভাগে আটক ৬৯

    ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তেজগাঁও বিভাগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

    শুক্রবার (১৭ এপ্রিল) তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে তেজগাঁও থানায় ২১ জন, মোহাম্মদপুর থানায় ২০ জন, শেরেবাংলা নগর থানায় ৪ জন, আদাবর থানায় ৮ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৬ জন এবং হাতিরঝিল থানায় ১০ জন রয়েছেন।

    অভিযান চলাকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট, ১ হাজার ৫০০ প্যাকেট আর্ট কার্ড, মাদক বিক্রির নগদ ৩ হাজার ৫২০ টাকা এবং তিনটি পুরাতন ট্রাক উদ্ধার করা হয়েছে।

    পুলিশ জানিয়েছে, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধর

  • দেশে ইতিহাসের সর্বোচ্চ জ্বালানি মজুদ রয়েছে: প্রতিমন্ত্রী

    দেশে ইতিহাসের সর্বোচ্চ জ্বালানি মজুদ রয়েছে: প্রতিমন্ত্রী

    দেশে বর্তমানে ইতিহাসের সর্বোচ্চ জ্বালানি মজুদ রয়েছে বলে দাবি করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।শুক্রবার চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।প্রতিমন্ত্রী বলেন, এপ্রিল ও মে মাসের জন্য দেশে পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে। জুন মাসের চাহিদা মাথায় রেখে আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

    তিনি আরও জানান, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে এবং বিকল্প উৎস থেকে পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।

    মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ থেকে অপরিশোধিত জ্বালানি আমদানির পরিকল্পনাও রয়েছে বলে তিনি জানান। প্রতিমন্ত্রী দাবি করেন, বর্তমান সময়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুদ বিদ্যমান রয়েছে।

  • মরণোত্তর স্বাধীনতা পুরস্কার-২০২৬ পেলেন বেগম খালেদা জিয়া

    মরণোত্তর স্বাধীনতা পুরস্কার-২০২৬ পেলেন বেগম খালেদা জিয়া

    স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-কে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’-এ ভূষিত করা হয়েছে।
    ১৬ এপ্রিল বৃহস্প্রতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান-এর হাত থেকে এই সম্মাননা গ্রহণ করেন মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬ -এ ভূষিত গনতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার নাতনি ব্যারেস্টার জায়মা রহমান।
    বেগম খালেদা জিয়ার এই স্বীকৃতি যা শুধু একটি পুরস্কার গ্রহন করা নয়, বরং একটি ইতিহাস, একটি সংগ্রাম, ্একটি আদর্শের ও ধারাবাহিকতার প্রতীক।
    এই স্বীকৃতি প্রদান অনুষ্ঠানটি আবেগঘন ও মর্যাদাপূর্ণ হওয়ার পাশাপাশি আবেগঘন ও ছিল। এতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
    এ প্রসঙ্গে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মিজানুর রহমান তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে এই সম্মাননাকে “জাতির জন্য গৌরবময় ও আবেগঘন মুহূর্ত” হিসেবে উল্লেখ করেন।
    তিনি তার পোস্টে আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান কেবল একটি সময়ের নয়, বরং একটি দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও আদর্শের প্রতিফলন। একইসঙ্গে তিনি পাঠকদের জন্য দৈনিক যায়যায়দিন পত্রিকায় প্রকাশিত তার একটি বিশ্লেষণধর্মী লেখাও পুনরায় পাঠের আহ্বান জানান।
    বিশিষ্টজনদের প্রতিক্রিয়া এবং সংশ্লিষ্টরা মনে করছেন, এই স্বীকৃতি দেশের গণতান্ত্রিক ধারার প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

  • শিক্ষক নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতে মাইক্রো লেভেলে নজরদারি: শিক্ষামন্তী

    শিক্ষক নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতে মাইক্রো লেভেলে নজরদারি: শিক্ষামন্তী

    ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কোনো দুর্বলতা থাকলে তা অনুবীক্ষণ যন্ত্রের মতো সূক্ষ্মভাবে মাইক্রো লেভেলে—পর্যবেক্ষণ করা হবে, যাতে কোনো মেধাবী প্রার্থী বাদ না পড়ে। অতীতে যদি কোনো ভুল হয়ে থাকে, ভবিষ্যতে তা আর হবে না বলেও তিনি আশ্বাস দেন। শুক্রবার দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এর ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল কারিগর। তাই বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আক্ষেপ করে বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় বাজেটের চেয়ে ভৌত অবকাঠামোর দিকেই বেশি গুরুত্ব দেওয়া হয়।

    তিনি আরও জানান, শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে পারলে দেশের জনসংখ্যা বোঝা নয়, বরং সম্পদে পরিণত হবে। একইসঙ্গে হাবিপ্রবিকে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা, গবেষণা কার্যক্রম বাড়ানো এবং নতুন চাহিদাসম্পন্ন বিভাগ যেমন নার্সিং চালুর ওপর গুরুত্বারোপ করেন তিনি। মন্ত্রী বলেন, জনগণের টাকায় শিক্ষার্থীদের পড়াশোনা হয় এবং প্রতি শিক্ষার্থীর পেছনে বছরে প্রায় ৮ লাখ টাকা ব্যয় হয়। তাই শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হয়ে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।

  • পূর্বধলায় পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু ।

    পূর্বধলায় পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু ।

    পূর্বধলায় পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্য শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) নেত্রকোনার পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের লাঙ্গলজোড়া গ্রামে পানিতে ডুবে বাবর আজম নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

    নিহত বাবর আজম ওই গ্রামের শামীম মিয়ার ছেলে।

    স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যদের অলক্ষ্যে শিশুটি বসতঘরের পেছনের পুকুরে অসাবধানতাবশত পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে ঘরে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুটির ফুফু মিম পুকুরে তার পরনের প্যান্ট ভাসতে দেখে সন্দেহ করেন এবং চিৎকার দিয়ে আশপাশের লোকজনকে ডাকেন।

    পরে স্থানীয়রা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে দ্রুত পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান।

    সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

  • জুমার নামাজ শেষে ড্রেনেজ সংকটে সরেজমিনে প্রশাসক রোকন।

    জুমার নামাজ শেষে ড্রেনেজ সংকটে সরেজমিনে প্রশাসক রোকন।

    জুমার নামাজ শেষে ড্রেনেজ সংকটে সরেজমিনে প্রশাসক রোকন আজ শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন নগরীর ২৬নং ওয়ার্ডের আকুয়া কান্দাপাড়া ঈদগাহ জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন।

    নামাজ শেষে তিনি মসজিদ সংলগ্ন সড়কের দীর্ঘদিনের ড্রেনেজ সমস্যার বিষয়টি সরেজমিনে পরিদর্শন করেন। এসময় স্থানীয় বাসিন্দারা জলাবদ্ধতা ও দুর্ভোগের কথা তুলে ধরেন।

    পরিদর্শনকালে প্রশাসক রোকন দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

    স্থানীয়দের মতে, প্রশাসনের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকলে নগরীর নাগরিক ভোগান্তি অনেকটাই কমে আসবে।