মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকে বাঁচাতে হবে: রাষ্ট্রপতি সাক্ষরতা শুধু অক্ষরজ্ঞান নয়, এটি ক্ষমতায়নের চাবিকাঠি বাংলা বর্ণমালার গৌরবে উন্মোচিত বাংলাদেশের নতুন ফুটবল জার্সি অশ্লীল ভাষায় ব্যক্তিগত গালিগালাজ আইনের দৃষ্টিতে অপরাধ: রিজভী টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক চেয়ারম্যান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ সাংহাই চলচ্চিত্র উৎসবে জিহাদের ‘সাঁকোটা দুলছে’ নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পরিবেশ সচেতনতা ও গবেষণায় ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার আগামীর বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্মকে মেধা ও যোগ্যতা দিয়ে নিজেকে গড়ে তুলতে হবে ডাঃ মাহবুবুর রহমান লিটন ত্রিশালে স্বামীর মোটরসাইকেলে ওড়না প্যাঁচিয়ে প্রাণ গেল স্ত্রী ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত ১, ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার

বাড়িতে ফিরে সরকার ও বিচার বিভাগকে ধন্যবাদ জানালেন আইভী

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১৩১ সময় দেখুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে হত্যা ও হত্যাচেষ্টার মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর নিজ বাড়িতে ফিরে সরকার ও বিচার বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

গতকাল বুধবার (৩ জুন) রাত ১০টা ১০ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পান তিনি। পরে রাত ১২টা ২৫ মিনিটে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় নিজ বাড়ি চুনকা কুটিরে এসে পৌঁছান সেলিনা হায়াৎ আইভী। বিভিন্ন গণমাধ্যমেরকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন। এসময় বর্তমান সরকার ও বিচার বিভাগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন আইভী।

তিনি বলেন, ‘বিচার বিভাগের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বর্তমান সরকারের প্রতিও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। দেশবাসীর প্রতিও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি চাই সকলকে নিয়ে বাংলাদেশ সরকার গঠিত হোক। কারাগারে আমার মতো আরও অনেক মায়েরা আছে। যারা নিরপরাধ, আশা করি সরকার তাদের প্রতিও সদয় হবে।’

এর আগে, বুধবার রাত ১১টা থেকে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য আইভীর বাড়ির আশপাশে মোতায়েন করা হয়। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে নিজ বাড়িতে প্রবেশ করেন আইভী। গত ২০২৫ সালের ৯ মে ভোরে নিজ বাড়ি থেকে গ্রেফতার হন আইভী। এর পর থেকে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা হত্যা ও হত্যাচেষ্টাসহ বেশ কিছু মামলায় আসামি করা হয় তাকে। এরপর থেকে তিনি কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD