শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ত্রিশালে সাতসকালে সড়কে ঝরল ২ প্রা’ণ ত্রিশালে পোল্ট্রি ব্যবসায়ী-খামারিদের মানববন্ধন ময়মনসিংহ মেডিকেলে আগুনে মৃত্যু নিয়ে ধূম্রজাল প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেলে আগুন, বের হতে গিয়ে হুড়োহুড়িতে নিহত ৬ ত্রিশালে ভিলেজ মিল্ক কালেকশন সেন্টার স্থাপনের নামে দুই কোটি ৬১ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ নজরুল সঙ্গীতে বিশেষ অবদান রাখায় শবনম মুশতারীকে নজরুল পদক প্রদান করলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বালুবাহী ড্রামট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নজরুল সঙ্গীতে বিশেষ অবদান রাখায় শবনম মুশতারীকে নজরুল পদক প্রদান করলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরকারি আশেক মাহমুদ কলেজের হল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগের দাবি, নেতৃত্ব নিয়ে বাড়ছে বিরোধ

স্পোর্টস ডেস্ক:
  • আপডেটের সময়: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১০৭ সময় দেখুন

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফায় (FIFA) বড় ধরনের রাজনৈতিক ও প্রশাসনিক সংকট তৈরি হয়েছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে বিশ্বজুড়ে অসন্তোষ দেখা দিয়েছে। তার পদত্যাগের দাবিতে সরব হয়েছে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা (UEFA) এবং কনকাকাফ।

রোববার (২ আগস্ট) ব্রিটিশ সাংবাদিক বেন জ্যাকবস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, ইনফান্তিনোর প্রতি উয়েফার লিখিত সমর্থন পুরোপুরি প্রত্যাহারের প্রস্তুতি চলছে। কনকাকাফের সদস্যরাও একই পথে এগোচ্ছে বলে দাবি করেন তিনি।

জ্যাকবস আরও জানান, ফিফার কয়েকজন শীর্ষ কর্মকর্তা ইনফান্তিনোর পদত্যাগের জন্য চাপ দিচ্ছেন। তিনি পদত্যাগে রাজি না হলে তার বিরুদ্ধে অনাস্থা ভোট হতে পারে বলেও উল্লেখ করেন।

সম্প্রতি ইনফান্তিনো ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ নামে একটি নতুন বাণিজ্যিক সাবসিডিয়ারি চালুর উদ্যোগ নেন। এর মাধ্যমে বিশ্বকাপসহ ফিফার বড় টুর্নামেন্টগুলোর পরিচালনা ও বাণিজ্যিক কার্যক্রমের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা করা হয়েছিল।
তবে এ পরিকল্পনার তীব্র বিরোধিতা করে উয়েফা। এমনকি প্রকল্পটি বাস্তবায়িত হলে ফিফার টুর্নামেন্ট বয়কটের হুমকিও দেওয়া হয়েছিল। এশীয় ফুটবল কনফেডারেশন ও কনকাকাফও উদ্যোগটির বিরোধিতা করে।

এদিকে অভ্যন্তরীণ চাপের মুখে ইনফান্তিনোর একজন শীর্ষ উপদেষ্টা কার্লোস কর্ডেইরো পদত্যাগ করেন। ফিফার প্রধান পরিচালন কর্মকর্তা কেভিন লামুরও প্রস্তাবটির সমালোচনা করেন।

পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত বিতর্কিত বাণিজ্যিক প্রকল্পটি প্রত্যাহার করতে বাধ্য হন ইনফান্তিনো। তবে এতে তার বিরুদ্ধে অসন্তোষ থামেনি। উয়েফা তার ওপর আস্থা হারানোর কথা জানিয়েছে এবং কনকাকাফও ফিফা সভাপতির নেতৃত্ব পর্যালোচনার আহ্বান জানিয়েছে।

সূত্র: গোল ডট কম

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD