সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কণ্ঠশিল্পী শবনম মুশতারীকে নজরুল পদক প্রদান করলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সরকারি আশেক মাহমুদ কলেজের হল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ধর্ষণের পর বসতঘরে মাটিচাপা দেয়া হয় শিশু মরিয়মকে, অভিযুক্ত গ্রেপ্তার ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, আসিফের বিরুদ্ধে তদন্তে দুদক ‎ত্রিশালে ইসলামী আন্দোলনের সম্মেলনে নতুন নেতৃত্বে জাহাঙ্গীর ও মাহফুজ বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ট্রাকচাপায় শিক্ষিকা ইভার মৃত্যু,সাংবাদিক জরুল ইসলাম জুয়েলের আবেগঘন ফেসবুক স্ট্যাটাস ত্রিশালে নোহা গাড়িতে ষাঁড় চুরি, কিশোরগঞ্জে উদ্ধার; গ্রেপ্তার ২ র‌্যাবের মহা পরিচালককে ময়মনসিংহে ফুলেল শুভেচ্ছা প্রদান বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৫টি উদ্ভাবনী গবেষণা

ট্রাকচাপায় শিক্ষিকা ইভার মৃত্যু,সাংবাদিক জরুল ইসলাম জুয়েলের আবেগঘন ফেসবুক স্ট্যাটাস

আবু রায়হান সজীব
  • আপডেটের সময়: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯২ সময় দেখুন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহের চোরখাই এলাকায় ট্রাকচাপায় সাদিয়া আফরিন ইভা নামে এক শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে।  ১২ সেপ্টেম্বর শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। এ সময় তার স্বামী মেহেদী হাসান গুরুতর আহত হন।

ইভা ভালুকা পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মরহুম হাফেজ হাবিবুল্লাহর বড় মেয়ে। তিনি ভালুকার ভান্ডাবহ এলাকায় অবস্থিত আফতাব উদ্দিন কারিগরি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক ছিলেন। তার স্বামী মেহেদী হাসান ভালুকা পশু হাসপাতালে চাকরি করেন। তাদের সংসারে প্রায় ছয় বছরের একটি ছেলে রয়েছে।

ইভার অকালমৃত্যুতে আবেগঘন একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সাংবাদিক জরুল ইসলাম জুয়েল। তিনি ইভাকে নিজের নাতনি হিসেবে উল্লেখ করে তার সঙ্গে কাটানো নানা স্মৃতির কথা তুলে ধরেছেন।

স্ট্যাটাসে তিনি লেখেন, ইভা তার স্বামীকে নিয়ে চিকিৎসকের কাছে ময়মনসিংহে গিয়েছিলেন। পরীক্ষার রিপোর্ট পেতে দেরি হওয়ায় তারা ব্রহ্মপুত্র নদে নৌকা ভ্রমণে যান। সেখানে ইভা তার স্বামীকে অনেক মর্মস্পর্শী কথা বলেন।

নৌকা ভ্রমণ শেষে ফেরার পথে মেহেদী শেষবারের মতো ইভাকে একগুচ্ছ বেলি ফুল কিনে দেন। কিন্তু কিছুক্ষণ পরই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান ইভা। আর তার নিথর দেহের পাশেই পড়ে ছিল স্বামীর কিনে দেওয়া সেই বেলি ফুলের মালা—যা স্বজনদের কাছে হয়ে ওঠে হৃদয়বিদারক এক স্মৃতি।

জরুল ইসলাম জুয়েল তার স্ট্যাটাসে ইভার মেধা, শিক্ষাজীবন ও কর্মজীবনের স্মৃতিও তুলে ধরেন। অল্প নম্বরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারলেও পরে ইডেন মহিলা কলেজ থেকে ইংরেজিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন ইভা। প্রায় দুই বছর আগে এনটিআরসির মাধ্যমে শিক্ষক হিসেবে যোগ দিয়ে কর্মস্থলেও সুনাম অর্জন করেন তিনি।

স্ট্যাটাসে সাংবাদিক জুয়েল আরও লেখেন, ছোটবেলা থেকে ইভাকে কোলে-পিঠে করে বড় করেছেন তিনি। তাই তার এই অকালমৃত্যু মেনে নেওয়া অত্যন্ত কঠিন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ইভা অন্তঃসত্ত্বা ছিলেন বলে যে তথ্য ছড়িয়েছে, তা সঠিক নয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

১৩ সেপ্টেম্বর রোববার  দুপুর ২টায় ভালুকা ফাজিল মাদ্রাসা মাঠে ইভার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD