মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ মেডিকেলে আগুন, বের হতে গিয়ে হুড়োহুড়িতে নিহত ৬ ত্রিশালে ভিলেজ মিল্ক কালেকশন সেন্টার স্থাপনের নামে দুই কোটি ৬১ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ নজরুল সঙ্গীতে বিশেষ অবদান রাখায় শবনম মুশতারীকে নজরুল পদক প্রদান করলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বালুবাহী ড্রামট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নজরুল সঙ্গীতে বিশেষ অবদান রাখায় শবনম মুশতারীকে নজরুল পদক প্রদান করলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরকারি আশেক মাহমুদ কলেজের হল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ধর্ষণের পর বসতঘরে মাটিচাপা দেয়া হয় শিশু মরিয়মকে, অভিযুক্ত গ্রেপ্তার ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, আসিফের বিরুদ্ধে তদন্তে দুদক ‎ত্রিশালে ইসলামী আন্দোলনের সম্মেলনে নতুন নেতৃত্বে জাহাঙ্গীর ও মাহফুজ বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন

নজরুল সঙ্গীতে বিশেষ অবদান রাখায় শবনম মুশতারীকে নজরুল পদক প্রদান করলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

রফিকুল ইসলাম শামীম
  • আপডেটের সময়: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ সময় দেখুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২৪ আগষ্ট সোমবার আয়োজিত জাতীয় কবির ১২৭ তম জন্মজয়ন্তী ২০২৬ পালন অনুষ্ঠানে নজরুল সঙ্গীতে বিশেষ অবদান রাখায় কণ্ঠশিল্পী শবনম মুশতারীকে নজরুল বিশ্ববিদ্যালয় সম্মাননা নজরুল পদক মনোনীত করা হয়।

শবনম মুশতারী অসুস্থ্য থাকায় ১৩ সেপ্টেম্বর রোববার সন্ধায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন কন্ঠ শিল্পী শবনম মুশতারীর বাসায় গিয়ে এই নজরুল সম্মাননা পদক প্রদান করেন। পদক প্রদানকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, পদক কমিটির সদস্য প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী এবং পদক কমিটির সদস্য-সচিব ও বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা মাওলা প্রিন্স, বিশিষ্ট নজরুল গবেষক প্রফেসর ড. রশিদুন্ নবী, পি এস টু ভিসি আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন শবনম মুশতারীর একমাত্র মেয়ে শামারুখ মাহজাবীন ও তাঁর নাতি জাফির জামান চৌধুরী।

উল্লেখ্য নজরুল সংগীত চর্চা ও প্রচার-প্রসারে সামগ্রিক অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃক তাঁকে নজরুল বিশ্ববিদ্যালয় সম্মাননা নজরুল পদক-২০২৬ এর জন্য মনোনীত করা হয়। এছাড়া নজরুল গবেষণায় অবদানের স্বীকৃতি হিসেবে নজরুল গবেষক ও দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদারকে পদক প্রদান করা হয়।
১২৭তম নজরুল জয়ন্তীর অনুষ্ঠানে এই পদক দুটি প্রদান করার কথা থাকলেও শিল্পী শবনম মুশতারী শারীরিকভাবে অসুস্থ থাকায় উপস্থিত হতে পারেন নি। যথাযথ সম্মানের সাথে তাঁর বাসায় গিয়ে এই পদক তাঁর হাতে তুলে দেওয়া হয়। এসময় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মোহাম্মদ মোশারফ হোসেন এই বরেণ্য শিল্পীর সুস্থতা কামনা করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD