শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার হাতে স্থাপিত ভিত্তিপ্রস্তর এখন বিশ্ববিদ্যালয়ের সীমানার বাইরে নজরুল বিশ্ববিদ্যালয়ে Ethics, Discipline & Good Governance: Strengthening Institutional Excellence Through The HEAT Project শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত নতুন প্রযুক্তির যুগে তরুণরাই পরিবর্তনের মূল শক্তি: জহির উদ্দিন স্বপন ইতিহাস থেকে একাত্তর মুছে ফেলার চেষ্টা চলছে: রিজভী বিয়ে করে আর্জেন্টিনার ‘জামাই’ হলেন রোনালদো সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তঃ অনুষদ ফুটবল প্রতিযোগিতা-২০২৬ চ্যাম্পিয়ন কলা অনুষদ ত্রিশালে মাদক সেবনের দায়ে তিনজনকে কারাদন্ড প্রদান DC’s Award for Cleanliness’ পেল ত্রিশালের নজরুল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকৃবির চার হলে সংঘর্ষ: ৪২ শিক্ষার্থীকে শোকজ

ত্রিশাল টেক্সটাইল সিটিতে শ্রমিক নিয়োগে অনিয়মের অভিযোগ, ক্ষোভ শ্রমিকদের

ত্রিশাল প্রতিনিধি:
  • আপডেটের সময়: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৫৭ সময় দেখুন

ময়মনসিংহের ত্রিশাল টেক্সটাইল সিটির কনজুমার নিটেক্স লিমিটেডে শ্রমিক নিয়োগ ও কর্মসংস্থান নিয়ে আবারও গুরুতর অভিযোগ উঠেছে। স্থায়ী নিয়োগ না দিয়ে দীর্ঘদিন ধরে দৈনিক ভিত্তিতে (ডেইলি লেবার) শ্রমিক দিয়ে কারখানা পরিচালনা করা হচ্ছে বলে অভিযোগ শ্রমিকদের।

এর আগে এ বিষয়ে সংবাদ প্রকাশের পরও পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন হয়নি বলে দাবি করেছেন শ্রমিকরা। বরং অনিয়ম, হয়রানি ও শোষণের মাত্রা বেড়েছে বলেও অভিযোগ তাদের।

শ্রমিকদের অভিযোগ ও বিভিন্ন নথি, ভিডিও ও ছবির ভিত্তিতে জানা যায়, প্রায় দুই বছর ধরে ৮০ থেকে ৯০ জন অভিজ্ঞ অপারেটরকে স্থায়ী নিয়োগ না দিয়ে দৈনিক ভিত্তিতে কাজ করানো হচ্ছে। এছাড়া গত প্রায় ৯ মাস ধরে আরও প্রায় ৭০ জন শ্রমিক একইভাবে অনিশ্চয়তার মধ্যে কাজ করছেন।

সম্প্রতি তিন মাস কাজের আশ্বাস দিয়ে ২০০-এর বেশি নতুন ডেইলি লেবার নিয়োগ দেওয়া হলেও মাত্র ২০ থেকে ২৫ দিন কাজ করানোর পর তাদের বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

এদিকে চাকরি পেতে ঘুষ ও প্রভাবশালী ব্যক্তির রেফারেন্সের প্রয়োজন হয় বলেও অভিযোগ করেছেন কয়েকজন শ্রমিক। তাদের দাবি, যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে অর্থ লেনদেন বা সুপারিশ ছাড়া কাজ পাওয়া কঠিন হয়ে পড়েছে। স্থায়ী চাকরির আশ্বাস দিয়ে দীর্ঘদিন শ্রমিকদের অনিশ্চয়তার মধ্যে রাখা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

শ্রমিকরা ডেইলি লেবার প্রথা বন্ধ করে দীর্ঘদিন কর্মরত অভিজ্ঞ শ্রমিকদের স্থায়ী নিয়োগ, অন্যায়ভাবে ছাঁটাই হওয়া শ্রমিকদের ন্যায্য পাওনা ও পুনঃকর্মসংস্থান এবং ঘুষ ও রেফারেন্সের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন।

পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করে যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে শ্রমিক নিয়োগের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে কনজুমার নিটেক্স লিমিটেডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে। অভিযোগগুলোর সত্যতাও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD