শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
ত্রিশালে সাতসকালে সড়কে ঝরল ২ প্রা’ণ ত্রিশালে পোল্ট্রি ব্যবসায়ী-খামারিদের মানববন্ধন ময়মনসিংহ মেডিকেলে আগুনে মৃত্যু নিয়ে ধূম্রজাল প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেলে আগুন, বের হতে গিয়ে হুড়োহুড়িতে নিহত ৬ ত্রিশালে ভিলেজ মিল্ক কালেকশন সেন্টার স্থাপনের নামে দুই কোটি ৬১ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ নজরুল সঙ্গীতে বিশেষ অবদান রাখায় শবনম মুশতারীকে নজরুল পদক প্রদান করলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বালুবাহী ড্রামট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নজরুল সঙ্গীতে বিশেষ অবদান রাখায় শবনম মুশতারীকে নজরুল পদক প্রদান করলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরকারি আশেক মাহমুদ কলেজের হল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ফুলবাড়ীয়ায় সেবামূলক কাজে বাধা এলাকাবাসীর ক্ষোভ প্রকাশ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৯৮ সময় দেখুন

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নে সিঙ্গাপুর প্রবাসী সমাজসেবক রাজিব হোসাইন সাদ্দাম খানের উদ্যোগে পরিচালিত বিনামূল্যের মেডিকেল ক্যাম্প ও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বাধা দেওয়ার অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সর্বস্তরের মানুষ।
৩ আগষ্ট সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ মিছিল শেষে পরিষদ প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করে পুটিজানা ইউনিয়নের সাধারণ জনগণ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে সিঙ্গাপুর প্রবাসী রাজিব হোসাইন সাদ্দাম খান নিজস্ব অর্থায়নে এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। তিনি বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠানে সহযোগিতা, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, দরিদ্র পরিবারের সহায়তা, রাস্তাঘাট সংস্কারসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে অবদান রেখে স্থানীয় মানুষের আস্থা অর্জন করেছেন।
বক্তাদের দাবি, মানুষের কল্যাণে পরিচালিত এসব উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করতে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এমনকি সম্প্রতি আয়োজিত মেডিকেল ক্যাম্পেও বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। রাজিব হোসাইন সাদ্দাম খানের পিতা আলহাজ মোহাম্মদ জিন্নাহ খান তিনি অভিযোগ করে বলেন, তার ছেলেকে নিয়ে অযাচিতভাবে রাজনৈতিক ও ব্যক্তিগত চাপ সৃষ্টি করা হচ্ছে। এমনকি তাকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে। ফোনে বলা হয়েছে, “পুটিজানায় সাদ্দাম নির্বাচন করলে ছেলের আশা বাদ দেন।” তিনি এ ধরনের হুমকির তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।বিক্ষোভে অংশ নেওয়া স্থানীয়রা বলেন, যে ব্যক্তি নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে এলাকার মানুষের চিকিৎসা, শিক্ষা ও সামাজিক উন্নয়নে কাজ করছেন, তাকে নিরুৎসাহিত করা অত্যন্ত দুঃখজনক। জনকল্যাণমূলক কাজে কোনো ধরনের বাধা বা ভয়ভীতি প্রদর্শন মেনে নেওয়া হবে না।
তারা আরও বলেন, সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডকে রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে রেখে মূল্যায়ন করা উচিত। এলাকার উন্নয়ন এবং মানুষের কল্যাণে যারা কাজ করেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বিঘ্নে কাজ করার পরিবেশ সৃষ্টি করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বাধা ও হুমকির ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD