শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রিশালে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুনামেন্ট এর সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ আরোহী নিহত ‎লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে ডাঃ লিটন এর মত বিনিময় ত্রিশাল হাসপাতাল হতে কোন রোগী ঔষধ ছাড়া ফিরত যাবেনা এমপি ডাঃ লিটন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন বাড়ির মালিকের বিরুদ্ধে পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগ ত্রিশালে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত । জননিরাপত্তা নিশ্চিতকরণে পদক্ষেপ নেবে প্রশাসন নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘Implementing OBE in Social Sciences: A Practical Guide to Outcomes, Alignment & Assessment’ শীর্ষক প্রশিক্ষণ প্রধান শিক্ষকের মামলায় শিক্ষক কারাগারে, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ

 যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যা: ২০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৯৭ সময় দেখুন
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

 

বিয়ের কয়েক মাস পর যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন ও হত্যার ঘটনায় ২০ বছর পর স্বামী মো. সানাউল্লাহকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মামলার অভিযোগ প্রমাণিত না হওয়ায় তার নয় স্বজনকে খালাস দেওয়া হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।

মামলার নথি অনুযায়ী, ২০০৫ সালের ২৮ নভেম্বর রুবিনা বেগম পিংকির সঙ্গে সানাউল্লাহর বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তাকে নির্যাতন করা হতো। ২০০৬ সালের ২ মে যৌতুক নিয়ে বিরোধের একপর্যায়ে অন্তঃসত্ত্বা পিংকিকে মারধর ও গরম পানি দিয়ে পুড়িয়ে দেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়।

পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মা মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে প্রায় ২০ বছর পর আদালত সানাউল্লাহকে মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ আসামির সম্পত্তি বিক্রি করে আদায় করে নিহতের পরিবারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রায় ঘোষণার পর সানাউল্লাহকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD