শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রিশালে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুনামেন্ট এর সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ আরোহী নিহত ‎লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে ডাঃ লিটন এর মত বিনিময় ত্রিশাল হাসপাতাল হতে কোন রোগী ঔষধ ছাড়া ফিরত যাবেনা এমপি ডাঃ লিটন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন বাড়ির মালিকের বিরুদ্ধে পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগ ত্রিশালে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত । জননিরাপত্তা নিশ্চিতকরণে পদক্ষেপ নেবে প্রশাসন নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘Implementing OBE in Social Sciences: A Practical Guide to Outcomes, Alignment & Assessment’ শীর্ষক প্রশিক্ষণ প্রধান শিক্ষকের মামলায় শিক্ষক কারাগারে, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ত্রিশালে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুনামেন্ট এর সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৪১ সময় দেখুন

খেলাধূলায় বাড়ায় বল মাদক ছেড়ে মাঠে চল এই শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুনামেন্ট এর সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

২ অক্টোবর বিকেলে পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুনামেন্ট এর সেমিফাইনাল খেলায় মঠবাড়ী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড দুর্গাপুর ফুটবল টিমকে ২ গোলে হাড়িয়ে ৭ নং ওয়ার্ড পোড়াবাড়ী বাজার ফুটবল টিম বিজয়ী হয়।
ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল ফরাজী।
উদ্বোধক হিসেবে সেমিফাইনাল ফুটবল খেলার উদ্বোধন করেন ত্রিশাল উপজেলা যুবদল নেতা রফিকুল ইসলাম শামীম মন্ডল।
খেলায় সভাপতিত্ব করেন মঠবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জি. এম মোস্তাক আহমেদ সোহেল।

মঠবাড়ী ইউনিয়ন যুবদল নেতা আবু সাইদ ছালেম এর সঞ্চালনায় আরো এসময় আরো উপস্থিত ছিলেন মঠবাড়ী যুগ্ম আহবায়ক আব্দুল কুদ্দুস আরিফ, যুগ্ম আহবায়ক মোঃ আবু তাহের, যুগ্ম আহবায়ক মোঃ শফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক মো. ফজলুল হক ভুট্টো, যুগ্ম আহবায়ক মোঃ মাহবুবুল আলম , যুগ্ম আহবায়ক আজিজুল হক বাদল , যুগ্ম আহবায়ক শাকিল আহমেদ , যুবদল নেতা রুবেল খান প্রমুখ ।

আয়োজকরা জানান- মঠবাড়ী ইউনিয়নের তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা ও স্থানীয় পর্যায়ে ক্রীড়া চর্চা বাড়ানোই এ আয়োজনের লক্ষ্য। খেলা দেখতে আশপাশের উদসুখ জনতার উপচেপড়া ভিড় মাঠ ছাপিয়ে যায়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD