শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে ডাঃ লিটন এর মত বিনিময় ত্রিশাল হাসপাতাল হতে কোন রোগী ঔষধ ছাড়া ফিরত যাবেনা এমপি ডাঃ লিটন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন বাড়ির মালিকের বিরুদ্ধে পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগ ত্রিশালে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত । জননিরাপত্তা নিশ্চিতকরণে পদক্ষেপ নেবে প্রশাসন নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘Implementing OBE in Social Sciences: A Practical Guide to Outcomes, Alignment & Assessment’ শীর্ষক প্রশিক্ষণ প্রধান শিক্ষকের মামলায় শিক্ষক কারাগারে, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ হালুয়াঘাটে গভীর নলকূপ খননকালে গ্যাস নির্গমন, জ্বলেছে আগুন ব্রহ্মপুত্র রেলসেতুতে চালকের বিচক্ষণতায় বেঁচে গেল যুবকের প্রাণ মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ ২ কিশোরী, সন্ধান চায় পরিবার

ত্রিশাল হাসপাতাল হতে কোন রোগী ঔষধ ছাড়া ফিরত যাবেনা এমপি ডাঃ লিটন

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৩৫ সময় দেখুন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলা হাসপাতাল এর ব্যবস্থাপনা কমিটির মাসিক সাধারন সভা অনুষ্ঠিত হয়। ১ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ডাঃ মাহবুবর রহমান লিটন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন – ত্রিশালের রোগীদের সুবিধার্থে আউটডোর আলাদা করা, প্রতিটা রোগী কে ঔষধ প্রদান নিশ্চিত করা, বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করনে, সমাজ সেবার মাধ্যমে দুস্থ্য অসহায় রোগীদের চিকিদসার ব্যয় বহন করার ব্যবস্থা গ্রহন সম্পর্কে নিশ্চিত করার নির্দেশনা প্রদান ও সভায় সেগুলোর বাস্তবায়ন নিশ্চিত করেন ।
মাসিক সভায় সভাপতিত্ব করেন ত্রিশাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস,এম জিয়াউল বারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান,ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মুনসুর আহমেদ। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন-পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদা ইসলাম দিপা , এম ও ডি সি ডাঃ রাকিবুল ইসলাম।

আর এম ও ডাঃ সম্পদ দত্ত এর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহমুদুল হাসান,কাঠাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী আলম,বিএনপি নেতা সুলাইমান,ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম শামীমসহ কর্মকর্তা কর্মচারী গন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD