বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাড়ির মালিকের বিরুদ্ধে পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগ ত্রিশালে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত । জননিরাপত্তা নিশ্চিতকরণে পদক্ষেপ নেবে প্রশাসন নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘Implementing OBE in Social Sciences: A Practical Guide to Outcomes, Alignment & Assessment’ শীর্ষক প্রশিক্ষণ প্রধান শিক্ষকের মামলায় শিক্ষক কারাগারে, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ হালুয়াঘাটে গভীর নলকূপ খননকালে গ্যাস নির্গমন, জ্বলেছে আগুন ব্রহ্মপুত্র রেলসেতুতে চালকের বিচক্ষণতায় বেঁচে গেল যুবকের প্রাণ মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ ২ কিশোরী, সন্ধান চায় পরিবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ভাষণে রাষ্ট্রপতির অভিনন্দন ময়মনসিংহে ভিমরুলের কামড়ে নানি-নাতনির মৃত্যু ঢাকা ময়মনসিংহ ৮৭ কিলোমিটার এক্সপ্রেসওয়ে, এখনো উন্নয়ন পর্যায়ে

বাড়ির মালিকের বিরুদ্ধে পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগ

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ সময় দেখুন

অনলাইন ডেস্ক : ময়মনসিংহের ভালুকায় বাড়ির মালিকের বিরুদ্ধে এক ভাড়াটিয়া পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই ঘটনায় সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে ভালুকা মডেল থানায় মামলা হয়েছে।

থানা পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া এলাকার মানিক মিয়ার ছেলে মো. নাজমূল হকের (৩২) বাসায় ভাড়ায় বসবাস করতেন ভুক্তভোগী। স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন তিনি। নিজের বাসার ভাড়াটিয়ার হওয়ার সুযোগে বাড়ির মালিক নাজমূল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে বাগে পেয়ে ওই পোশাককর্মীকে ধর্ষণ করেন।

ওই ঘটনার সোমবার রাতে মামলা হলে থানা পুলিশ অভিযান চালিয়ে নাজমুলকে গ্রেপ্তার করে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নাজমূলকে আদালতে এবং ডাক্তারি পরীক্ষার জন্য ধর্ষণের শিকার পোশাককর্মীকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভালুকা মডেল থানার ওসি মো. জাহিদুল ইসলাম জানান, ওই ঘটনায় মামলা হয়েছে এবং নাজমূল হককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD