ময়মনসিংহের ত্রিশালে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সংসদ সদস্যের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১২ টায় ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছিলেন ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন ।
মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন ত্রিশাল উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তা ডাঃ মাহমুদা ইসলাম দীপা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস,এম জিয়াউল বারী,ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মুনসুর আহমেদ প্রমুখ। এসময় অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন কাঠাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী আলম, বিএনপি নেতা সুলাইমান, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম শামীমসহ কর্মকর্তা কর্মচারী গন।
মত বিনিময় সভায় পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম, সেবার মানোন্নয়নে এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। নিউজ ডেস্ক ফাল্গুন টিভি ২৪